রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মধ্যমগ্রামে দিনে দুপুরে ভেল্কিবাজি, ৩৮০০ টাকার ইলিশ নিয়ে ‘ভ্যানিশ’ মহিলা

Published on: September 3, 2026
Madhyamgram Hilsa Theft
---Advertisement---

(Madhyamgram Hilsa Theft) প্রতিদিনের মতোই আর চারটে -পাঁচটা খদ্দেরের মতো ইলিশ কিনতে এসেছিলেন এক মহিলা। মাছ পছন্দ করলেন, দরদাম করলেন, মাছ কাটিয়েও নিলেন। তারপর? এমন ‘ম্যাজিক’ দেখাবেন, কে জানত। পিসি সরকারের জাদুকেও যেন টেক্কা দিলেন এক মহিলা। টাকা দিতে যাওয়ার নাম করে এমন ‘ম্যাজিক’ দেখালেন যে, স্বয়ং পিসি সরকার থাকলেও হয়তো দু’বার চোখ কচলাতেন। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম কালীবাড়ি সংলগ্ন বাজারে প্রায় ৩৮০০ টাকার দেড় কেজির ইলিশ নিয়ে মাত্র ২০০ মিটারের মধ্যেই এমনভাবে উধাও হলেন তিনি যে, মাছ বিক্রেতা থেকে রিকশাচালক—সকলেরই চোখ কপালে। সঙ্গে নিয়ে গেলেন নগদ ৩০০ টাকাও—অভিযোগ ব্যবসায়ীর।

Madhyamgram Hilsa Theft: ‘বড় ইলিশ চাই’ বলেই এন্ট্রি

বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ অমলেন্দু স্মৃতি ব্যবসায়ী সমিতির বাজারে একা আসেন ষাটোর্ধ্ব ওই মহিলা। চেহারায় উচ্চবিত্তের ছাপ দেখে সন্দেহ হয়নি কারও। প্রায় দেড় কেজির বড় ইলিশ পছন্দ করে দাম শুনলেন ৩৭৮৮ টাকা। দরদাম করে ৩৭০০ টাকায় রফা হয়। বিক্রেতা রাজি হয়ে মাছ কেটে প্যাকেটে ভরেও দেন।

গঙ্গার বুকেই এবার ‘বাংলা দর্শন’, বাবুঘাট থেকে মায়াপুর ফেরির পরিকল্পনা

Madhyamgram Hilsa Theft: তারপর শুরু ‘ম্যাজিক শো’

মহিলা জানান, সঙ্গে ক্যাশ নেই, কাছেই বাড়ি থেকে টাকা এনে দেবেন। বিক্রেতার এক পরিচিতকে সঙ্গে যেতে বলেন। এমনকি রিকশা ভাড়া ও অন্যান্য খরচের কথা বলে ৩০০ টাকা নগদও নেন বলে অভিযোগ। এরপর জানান, মধ্যমগ্রাম টিম্বারে তাঁর কাজ আছে। বাদু রোডের ‘সম্রাট’ কাপড়ের দোকান থেকে ৪০০০ টাকা নিয়ে নিতে বলেন।

২০০ মিটারেই ‘উধাও’

২০০ মিটার দূরত্বে কাঠগোলার কাছে ওই মহিলা কাউকে ফোন করে। এরপর বাবাই ও রিকশাচালক দোকান খুঁজতে গিয়ে দেখেন, ‘সম্রাট’ নামে আদৌও কোনও দোকানই নেই। ফিরে আসার আগেই ওই মহিলা ইলিশ নিয়ে হাওয়া। (Madhyamgram Hilsa Theft) সিসিটিভিতে সাদা চুড়িদার পরা মহিলাকে দেখা গেলেও মাছটি তাঁর হাতে ছিল না—ম্যানেজারই প্যাকেট নিয়ে তাঁর সঙ্গে গিয়েছিলেন।

ঘটনার ভিডিয়ো লিঙ্ক: https://www.facebook.com/groups/450130417579150/permalink/1124818123443706/?rdid=G87NW8uJABlxjP8f

দোকান বন্ধ ব্যবসায়ীর

খোঁজ করেও ওই মহিলার সন্ধান মেলেনি। (Madhyamgram Hilsa Theft) প্রায় ৩৮০০ টাকার মাছ খোয়া যাওয়ায় দুঃখে দোকান বন্ধ রাখেন বিক্রেতা প্রসেনজিৎ বিশ্বাস। বাজার কমিটির দাবি, এমন কাণ্ড আগে হয়নি। ঘটনায় শিক্ষা নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন সম্পাদক-সহ ব্যবসায়ীরা। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ‘ইলিশ ম্যাজিক’-এর কাহিনি।

নিউ আলিপুরে ফিরহাদের দুই সংস্থায় তল্লাশি, কী পেলেন তদন্তকারীরা?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “মধ্যমগ্রামে দিনে দুপুরে ভেল্কিবাজি, ৩৮০০ টাকার ইলিশ নিয়ে ‘ভ্যানিশ’ মহিলা”

Leave a Comment