নতুন মরসুমের আগে দল গুছিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েও ফের (FIFA Ban) ফিফার নিষেধাজ্ঞার জালে মহামেডান স্পোর্টিং। দেশি-বিদেশি ফুটবলার এবং ব্রিটিশ কোচকে চুক্তিবদ্ধ করেও এখনই তাঁদের সরকারি ম্যাচে নামাতে পারবে না সাদা-কালো শিবির। এই পরিস্থিতির জন্য সরাসরি বিদায়ী কমিটিকে দায়ী করলেন বর্তমান সচিব ওয়াসিম আক্রম। একই দিনে ভারতীয় ফুটবলে আরও এক ক্লাবের উপর নেমে এল FIFA-র কোপ। ISL-এ খেলার দরজা খুললেও প্লেয়ার রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞার মুখে চার্চিল ব্রাদার্স।
FIFA Ban: ‘তথ্য লুকিয়ে রাখা হয়েছিল’, বিস্ফোরক অভিযোগ ওয়াসিমের
বৃহস্পতিবার মহামেডানের সভাপতি গজল জাফরকে পাশে নিয়ে ওয়াসিম আক্রমের দাবি, বিদায়ী কমিটি FIFA-র ব্যানের বিষয়ে বর্তমান কর্তাদের সম্পূর্ণ তথ্য দেয়নি। আব্দুল কাদরির বকেয়া মেটানোর পর FIFA-র ব্যান তুলে দেওয়া হলেও অতীতে এক খেলোয়াড়ের FIFA-র ব্যান সংশ্লিষ্ট ই-মেল বা নথি তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ। তাঁর দাবি, বিষয়টি ইচ্ছাকৃতভাবে গোপন করে বর্তমান কমিটিকে সমস্যায় ফেলা হয়েছে।
FIFA Ban: নতুন সই, কিন্তু মাঠে নামা জানুয়ারি থেকে
প্রভাত লাকড়া, সুস্নাত মালিক, অঙ্কিত মুখোপাধ্যায়, লালরেমপুইয়া, জবি জাস্টিন, রবি হাঁসদা, জারমানপ্রিত সিং-সহ একাধিক ভারতীয় ফুটবলার এবং দু’জন ব্রাজিলিয়ানকে নিয়েছে মহামেডান। ব্রিটিশ কোচ জেমস ম্যাকলুনও দায়িত্ব নেবেন। কিন্তু FIFA-র নিয়মে নতুন সই করা ফুটবলাররা ১ জানুয়ারি থেকে সরকারি ম্যাচে নামতে পারবেন। তার আগে দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন তাঁরা। ফলে কলকাতা লিগের সুপার সিক্স, IFA শিল্ড এবং আই লিগের শুরুর প্রায় তিন ম্যাচে তাঁদের পাওয়া যাবে না।
চার্চিলের ISL দরজা খুলেও FIFA-র ধাক্কা
ইন্টার কাশীর বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পর চার্চিল ব্রাদার্সের ISL খেলার রাস্তা খুলেছে। জামশেদপুর এফসির লাইসেন্সে খেলবে গোয়ার এই ঐতিহ্যশালী ক্লাবটি। কিন্তু ২ সেপ্টেম্বর AIFF জানায়, ১ সেপ্টেম্বর FIFA-র নির্দেশ অনুযায়ী চার্চিল নতুন ফুটবলার রেজিস্টার করতে পারবে না।
(FIFA Ban) কেন এই ব্যান, তা এখনও স্পষ্ট নয়। FIFA জানিয়েছে, নিষেধাজ্ঞা তিনটি রেজিস্ট্রেশন পিরিয়ডের জন্য—অর্থাৎ সম্ভাব্যভাবে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত। বকেয়া বা চুক্তিগত সমস্যা মিটলে নিষেধাজ্ঞা উঠতে পারে। মহামেডান দু’টি, ইন্টার কাশী ও চার্চিল তিনটি এবং মুম্বই এফসি ও চেন্নাই সিটি অনির্দিষ্টকালের ব্যানের তালিকায় রয়েছে। ফলে ISL-এ নামার আগেই চার্চিলকেও বড় ধাক্কা সামলাতে হচ্ছে।
Lionel Messi-ই কি ফুটবলের GOAT? এক পোস্টেই গোট-বিতর্কে জবাব












1 thought on “নতুন মরসুমের আগে FIFA-র নিষেধাজ্ঞা, চার্চিলের পর ব্যানের মুখে মহামেডান স্পোর্টিং”