রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শর্তসাপেক্ষে IFA শিল্ডে মোহনবাগান, ডার্বির আগে কড়া বার্তা ক্লাব সভাপতির

Published on: September 3, 2026
Mohun Bagan Super Giants
---Advertisement---

কলকাতা ফুটবলের ব্যস্ত সূচিতে ফের নতুন মাত্রা। (Mohun Bagan Super Giants) কলকাতা লিগের পরই ২০ সেপ্টেম্বর থেকে IFA শিল্ড আয়োজনের ভাবনা রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার। তার পরেই ১০ অক্টোবর থেকে ISL শুরু হওয়ার সম্ভাবনা। এই পরিস্থিতিতে শর্তসাপেক্ষে IFA শিল্ড খেলার সম্মতি জানাল মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যেই IFA-কে চিঠি পাঠিয়েছে সবুজ-মেরুন শিবির।

Mohun Bagan Super Giants: শিল্ড নিয়ে মোহনবাগানের শর্ত

মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে IFA শিল্ড আয়োজন করা হলে তবেই খেলবে ক্লাব। ফলে কলকাতা লিগ, শিল্ড এবং সম্ভাব্য ISL—পরপর তিন প্রতিযোগিতার সূচি নিয়ে চাপ বাড়ার আশঙ্কা থাকছেই।

ডার্বির আগে সিনিয়রদের প্রস্তুতি

এদিকে কলকাতা লিগের ডার্বি ঘিরে উত্তাপ বাড়ছে। ডুরান্ড কাপ ফাইনালের হারের বদলা কলকাতা লিগে নিতে মরিয়া মোহনবাগান (Mohun Bagan Super Giants)। সিনিয়র দলের একাধিক ফুটবলারকে ম্যাচে খেলানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসোদের কলকাতা লিগে খেলিয়েছেন বাস্তব রায়।

বৃহস্পতিবার ডিলম্পেরিসের অনুশীলনে জুনিয়র দলের সঙ্গে সিনিয়র ফুটবলারদেরও মিশিয়ে প্র্যাকটিস করানো হয়। ঘণ্টাখানেকের অনুশীলনে মূলত ফিটনেসে জোর দেওয়া হয়েছে। লিস্টন, মনবীর, সাহাল-সহ একাধিক ফুটবলারকে তৈরি রাখা হচ্ছে। কলকাতা লিগের জন্য মোট ৪০ জন ফুটবলারকে নথিভুক্ত করা হচ্ছে, তবে কারা খেলবেন তা ঠিক করবেন কোচ।

আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলা কলকাতা ফুটবল লিগের ডার্বি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে ম্যাচের পেপারলেস টিকিট আগামীকাল দুপুর তিনটে থেকে ডিস্ট্রিক্ট বাই জোমাটো অ্যাপে পাওয়া যাবে। টিকিট মূল্য শুরু ১৫০ টাকা থেকে।

‘মোটিভেশন না থাকলে কীভাবে আসবে?’

ক্লাব সভাপতির বার্তা, (Mohun Bagan Super Giants) মোহনবাগান জার্সি গায়ে নামলে জেতার লক্ষ্য নিয়েই নামতে হবে। তাঁর কথায়, মোহনবাগান জার্সিতে মোটিভেশন না থাকলে আর কীভাবে তা আসবে, তিনি জানেন না। কোচও সেই ফুটবলারদেরই বেছে নেবেন, যাঁরা ডার্বিতে মানসিকভাবে প্রস্তুত।

ভারতীয় ফুটবলে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের গুরুত্ব বোঝাতে গিয়ে দেবাশিস বলেন, এই দুই ক্লাবের উপরই ফুটবলের উন্মাদনা অনেকটা নির্ভরশীল। মেসি বা ব্রাজিলের মতো তারকা এলেও যেমন চর্চা বাড়ে, তেমনই বড় তারকা ও বিনিয়োগ বাড়লেই ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব বলে মত তাঁর।

নতুন মরসুমের আগে FIFA-র নিষেধাজ্ঞা, চার্চিলের পর ব্যানের মুখে মহামেডান স্পোর্টিং


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “শর্তসাপেক্ষে IFA শিল্ডে মোহনবাগান, ডার্বির আগে কড়া বার্তা ক্লাব সভাপতির”

Leave a Comment