রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সোনাজয়ী অ্যাথলিট আজ ফুটপাতে সবজি বিক্রেতা, জানুন কীভাবে বদলে গেল অমরদীপের গল্প

Published on: September 3, 2026
Amardeep Kumar
---Advertisement---

আন্তর্জাতিক মঞ্চে একসময় তেরঙ্গা উড়িয়ে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন তিনি। আজ সেই চারবারের আন্তর্জাতিক সোনাজয়ী অ্যাথলিটের (Amardeep Kumar) সেই হাতেই দাঁড়িপাল্লা। ঝাড়খণ্ডের রাঁচির আরগোরা চকে ফুটপাতে সবজি বিক্রি করে সংসার চালাচ্ছেন দেশের হয়ে চারটি আন্তর্জাতিক সোনা জেতা থ্রোবল অ্যাথলিট অমরদীপ কুমার। আর জীবনের এই কঠিন বাস্তবতার মাঝেও তাঁর দোকানের পেছনে সাজানো রয়েছে সেই সোনার মেডেলগুলিই—যেন অতীতের গৌরব আর বর্তমানের লড়াই পাশাপাশি দাঁড়িয়ে।

মেডেলই এখন দোকানের পরিচয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে অমরদীপকে। অস্থায়ী দোকানের সামনে বসে ক্রেতাদের সবজি মেপে দিচ্ছেন তিনি। তবে তাঁর দোকানের সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্যটি রয়েছে ঠিক পিছনে। পিছনে কাঠের তক্তার উপর রাখা চারটি আন্তর্জাতিক সোনার মেডেল। যে পদকগুলি একসময় (Amardeep Kumar) তাঁকে পরিচিতি দিয়েছিল, আজ সেগুলিই তাঁর জীবনের একমাত্র দৃশ্যমান সাফল্যের স্মৃতি। সংসার চালাতে শুধু সবজি বিক্রি নয়, প্রয়োজন হলে ক্যাবের স্টিয়ারিংও ধরতে হয় তাঁকে।

Amardeep Kumar: তেরঙ্গা উড়িয়েছিলেন আন্তর্জাতিক মঞ্চে

অমরদীপের সাফল্যের শুরু ২০১৫ সালে। মালয়েশিয়ায় এশিয়ান জুনিয়র থ্রোবল চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম সোনা এনে দিয়েছিলেন ঝাড়খণ্ডের এই অ্যাথলিট। এরপর ২০১৭ সালে কাঠমান্ডুর ইন্দো-নেপাল টুর্নামেন্ট এবং ২০১৯ সালে বেঙ্গালুরুর সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপেও সোনা জেতেন তিনি।

Amardeep Kumar: সাফল্যের পরেও থামেনি লড়াই

দেশের হয়ে চারটি আন্তর্জাতিক সোনা জিতেও অমরদীপের জীবন থেমে থাকেনি পদকের মঞ্চে। ক্রীড়াজীবনের সাফল্য তাঁকে স্থায়ী আর্থিক নিরাপত্তা দিতে পারেনি। বরং নেমে এসেছে কঠিন বাস্তবের মাটিতে। আজও পরিবারের মুখে দু’বেলা খাবার তুলে দিতে সকাল থেকে রাত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয় তাঁকে। অমরদীপের বর্তমান ছবি ফের ভাবিয়ে তুলেছে—দেশের হয়ে পদকজয়ী ক্রীড়াবিদদের ভবিষ্যৎ সুরক্ষায় আমরা কতটা পিছিয়ে।

শর্তসাপেক্ষে IFA শিল্ডে মোহনবাগান, ডার্বির আগে কড়া বার্তা ক্লাব সভাপতির


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “সোনাজয়ী অ্যাথলিট আজ ফুটপাতে সবজি বিক্রেতা, জানুন কীভাবে বদলে গেল অমরদীপের গল্প”

Leave a Comment