রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather News: মকরস্নানের আগেই কি শীতের কামড় দক্ষিণবঙ্গে ? কতটা নামবে রাতের তাপমাত্রা? দুদিন বিশ্রামের পর তাপমাত্রা কিন্তু নিম্নমুখী

Published on: January 13, 2026
---Advertisement---

সামনেই মকর সংক্রান্তি। দিন দু’এক তাপমাত্রার পারদ বাড়লেও ফের কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে সর্বনিম্ন তাপমাত্রা কমবে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনে শীত আরও বাড়বে এবং পৌষ সংক্রান্তিতেও শীতের আমেজ বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। (Weather News)

পূর্বাভাস অনুযায়ী, গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে শীতের দাপট থাকবে। পাশাপাশি কুয়াশার প্রভাবও বাড়বে। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কমতে পারে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কুয়াশার দাপট বেশি থাকবে। আগামী সাত দিন কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। (Weather News)

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা নেই তবে আদ্রর্তা বজায় থাকবে। রাতের দিকে তাপমাত্রার পারদ নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে। (Weather News)

অন্যদিকে উত্তরবঙ্গে শীতের দাপট অব্যাহত থাকবে। এদিন কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরের কিছু অংশে ঘন কুয়াশা থাকতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সঙ্গে তীব্র শীত বজায় থাকবে। (Weather News)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment