নাচের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন স্ত্রী। রান্না না করেই বেরোতে চেয়েছিলেন তিনি। আর সেই ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, মদ্যপ অবস্থায় স্ত্রীকে গলায় ও পেটে আঘাত করেন স্বামী। গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যু হয় ৩৮ বছরের ইয়ামিনী কৃষ্ণলাল যাদবের। ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের। (Nagpur Murder)
অভিযোগের ভিত্তিতে ৪১ বছরের কৃষ্ণলাল যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। এই দম্পতির দুই সন্তান রয়েছে। (Nagpur Murder)
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কর্মস্থল থেকে বাড়ি ফেরেন কৃষ্ণলাল। বাড়ি ফিরে তিনি স্ত্রীকে নিজের এবং দুই সন্তানের জন্য খাবার তৈরি করতে বলেন। কিন্তু ইয়ামিনী তখন আবাসনের মধ্যেই নাচের ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। তিনি রান্না করতে অস্বীকার করেন।
এরপরই দু’জনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় কৃষ্ণলাল ইয়ামিনীকে গলায় এবং পেটে আঘাত করেন। ঘটনাটি তাঁদের দুই সন্তানের সামনেই ঘটে বলে জানিয়েছে পুলিশ। (Nagpur Murder)
উড়ন্ত বিমানে আচমকাই তাণ্ডব, শেষ পর্যন্ত কেন ডাক্ট টেপে বাঁধা হল যাত্রীকে?
পোস্টমর্টেমেই সামনে এল কারণ
আঘাতের পর ইয়ামিনীর গলা ও পেটে প্রচণ্ড ব্যথা হয়। তিনি স্বামীকে ওষুধ আনতে বলেন। কৃষ্ণলাল ওষুধের দোকানে গেলেও সেটি বন্ধ ছিল। ফলে ওষুধ ছাড়াই বাড়ি ফিরে আসেন তিনি। এরপর ইয়ামিনীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর পেট ফুলে যায়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। (Nagpur Murder)
প্রথমে পুলিশ এটিকে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে নথিভুক্ত করে। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। কিন্তু রিপোর্ট হাতে আসতেই বদলে যায় তদন্তের মোড়। ময়নাতদন্তে ইয়ামিনীর গলার হাড় ভাঙা এবং অন্ত্রে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। গলা টিপে ধরারও প্রমাণ মেলে।
ভাইয়ের অভিযোগে গ্রেফতার
ইয়ামিনীর ভাই জানান, মুম্বইয়ে থাকাকালীন তাঁরা বোনের মৃত্যুর খবর পান। পরে ময়নাতদন্তের রিপোর্টে গুরুতর আঘাতের কথা জানতে পারেন। তাঁর দাবি, দাম্পত্য জীবনে এর আগেও তাঁদের মধ্যে ঝামেলা হতো। ইয়ামিনী বিষয়টি পারিবারিক ব্যাপার বলে তাঁদের হস্তক্ষেপ করতে নিষেধ করতেন। (Nagpur Murder)
ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশ কৃষ্ণলালকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন :- পদ্মাবতের বিতর্কিত জহর দৃশ্য নিয়ে স্বরাকে কড়া জবাব মৈথিলির













1 thought on “রান্না না করে নাচের ক্লাসে যাওয়ায় শাস্তি? স্বামীর হাতে খুন স্ত্রী”