রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

“এত মানুষ থাকবে কোথায়?” পুরো মুখে হোটেল-গেস্ট হাউসের লাইসেন্স বাতিলে সরব দিলীপ

Published on: September 9, 2026
---Advertisement---

পুজোর মুখে কলকাতার হোটেল-গেস্ট হাউস নিয়ে সরব BJP নেতা দিলীপ ঘোষ। শহরের ৯১৯টি হোটেল ও গেস্ট হাউসের লাইসেন্স সাসপেন্ড হওয়ার প্রসঙ্গে তাঁর প্রশ্ন, পুজোর সময় বাইরে থেকে আসা এত মানুষ কলকাতায় এসে থাকবেন কোথায়? একইসঙ্গে হোটেলগুলিকে দ্রুত পরিকাঠামো ঠিক করে লাইসেন্স নবীকরণের আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি। (Dilip Ghosh)

পুজোর আগে হোটেল মালিকদের সতর্কবার্তা

দিলীপের দাবি, গত ১০ বছরে নিয়মের তোয়াক্কা না করেই বহু জায়গায় হোটেল তৈরি হয়েছে। মন্দারমনিতে সমুদ্রের উপর হোটেল তৈরি হতে দেখেছেন বলেও জানান তিনি। তাঁর কথায়, প্রকৃতির ক্ষতি করে এভাবে নির্মাণ চলতে থাকলে নেপাল বা সিকিমের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই হোটেল মালিকদের এখন থেকেই সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। (Dilip Ghosh)

৪০ খাদ্য প্রতিষ্ঠানের লাইসেন্স সাসপেন্ড

খাদ্য নিরাপত্তা নিয়েও সরব হন দিলীপ। ৪০টি খাদ্য প্রতিষ্ঠানের লাইসেন্স সাসপেন্ড হওয়ার প্রসঙ্গে তাঁর প্রশ্ন, ‘‘আমরা কি এতদিন কুখাদ্য খাচ্ছিলাম?’’ তাঁর অভিযোগ, হোটেল-রেস্তরাঁয় নানা বেআইনি কাজ নিয়ে বারবার অভিযোগ এলেও এতদিন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। সাধারণ মানুষকেও খাবারের মান নিয়ে প্রতিবাদ করার আবেদন জানান তিনি। স্বাস্থ্য পরিষেবা নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন দিলীপ। তাঁর দাবি, আগের সরকার স্বাস্থ্য পরিষেবার যথাযথ ব্যবস্থা রাখেনি। (Dilip Ghosh)

১০ অক্টোবরের মধ্যে রাস্তা সারাই

কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের উপস্থিতিতে মধ্যরাতে রাস্তা সারাইয়ের প্রসঙ্গও তোলেন দিলীপ। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী পূর্ত দফতরকে ৫০০ কোটি টাকা দিয়েছেন। পঞ্চায়েত থেকেও রাস্তা সারাইয়ের জন্য টাকা দেওয়া হয়েছে। ১০ অক্টোবরের মধ্যে সব রাস্তা ঠিক হয়ে যাবে বলে জানান তিনি।

যাদবপুরে ‘গেরুয়া যাত্রা’

মুখ্যমন্ত্রীর ‘গেরুয়া যাত্রা’ নিয়েও বক্তব্য রাখেন দিলীপ। যাদবপুরকে বাংলার মাথায় ‘কালো দাগ’ বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বারবার ভারতবিরোধী স্লোগান উঠেছে। কিছু ছাত্রছাত্রীকে ভুল বুঝিয়ে এসব করানো হয়েছে বলেও দাবি তাঁর। (Dilip Ghosh)

দিলীপ ঘোষ বলেন, যাদবপুর থেকে ভারতবিরোধী স্লোগানের বদলে রাষ্ট্রবাদী স্লোগান উঠুক। ইতিবাচক পরিবেশ তৈরির জন্য এই ধরনের কর্মসূচির প্রয়োজন রয়েছে।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment