রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘ওই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে’, আমিষ বিতর্কে বাগেশ্বর বাবার হয়ে সওয়াল শুভেন্দুর

Published on: September 10, 2026
Bageshwar Baba
---Advertisement---

যাকে নিয়ে এত ক্ষোভ-বিক্ষোভ। এবার তাঁর ছবি পোড়ানো এবং তাঁর বিরুদ্ধে এফআইআরের অভিযোগে গ্রেফতারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর (Bageshwar Baba) বাবার মন্তব্যের বিরুদ্ধে ভবানীপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন হয়। এবার সেই বিক্ষোভকারীদের গ্রেফতারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, “এ রাজ্যে এসব চলবে না। অনেক করেছেন এসব। তুষ্টিকরণের রাজনীতি অনেক হয়েছে।”

Bageshwar Baba: কী বললেন মুখ্যমন্ত্রী?

বুধবার বিধানসভায় দাঁড়িয়ে ধীরেন্দ্র শাস্ত্রীকে (Bageshwar Baba) নিয়ে রাজ্যে চলতে থাকা ক্ষোভ-বিক্ষোভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “একজন সন্ত এসেছিলেন আমাদের এইখানে। তিনি সন্তের মতোই, তাঁর মতো করেই দেশপ্রেম, রাষ্ট্রবাদ এবং অখণ্ড ভারতের কথা বলেছেন। যাঁরা গ্রহণ করার করবেন, যাঁরা করার নয় করবেন না। তিনি কারও উপর চাপিয়ে দিতে চাননি। আমি কতগুলো লোককে দেখলাম ভবানীপুর থানার সামনে ছবি পুড়িয়েছে। এখান থেকে সিপি-কে বলছি, ওই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে।”

শুভেন্দু অধিকারী আরও বলেন, “গেরুয়া শব্দকে অপমান করার আগে একবার নয় পাঁচবার ভাববেন। সাধু-সন্তকে নিয়ে আগে অনেক অপমান হয়েছে। এইসব তুষ্টিকরণের রাজনীতি আর নয়। আপনারা এই তুষ্টিকরণের রাজনীতি করেছেন বলেই আপনাদের সংখ্যা ওইটুকু হয়েছে। আমরা এখন বাড়তে বাড়তে ২০৭। উপনির্বাচনের পর ২০৮, ২০৯ হবে। রেজিনগরেও ভাল করে লড়ব। ছাড়ার কোনও জায়গা নেই।”

উল্লেখ্য, সম্প্রতি লিলুয়ায় একটি ধর্মীয় সভায় এসেছিলেন মধ্যপ্রদেশের ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা। এ রাজ্যে দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বেশ কয়েকটি মন্তব্য সমাজমাধ্যমে ভাইরাল হয়। যা ঘিরে ওঠে নিন্দার ঝড়। কার্যত এহেন মন্তব্যে বাঙালির আবেগে আঘাত লাগে। আবেগের গণ্ডি পেরিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি। আর এই পরিস্থিতেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে নতুন করে বিতর্ক জন্ম দিলো।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “‘ওই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে’, আমিষ বিতর্কে বাগেশ্বর বাবার হয়ে সওয়াল শুভেন্দুর”

Leave a Comment