রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৯/১১-এর বহু আগেই ভারতের নাম ছিল লাদেনের ‘হিট লিস্টে’, কী বলছে CIA নথি?

Published on: September 13, 2026
9/11 Attack
---Advertisement---

(9/11 Attack) ৯/১১ হামলার বহু আগেই ভারতকে সম্ভাব্য হামলার নিশানা হিসেবে বিবেচনা করেছিলেন আল-কায়দার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেন। সম্প্রতি প্রকাশিত আমেরিকান গোয়েন্দা নথিতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

১৯৯৮-এর গোয়েন্দা রিপোর্টে ভারতের নাম

(9/11 Attack) ৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার ৭০টিরও বেশি প্রেসিডেন্সিয়াল ইন্টেলিজেন্স ব্রিফ প্রকাশ করেছে আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA। ১০০-রও বেশি পৃষ্ঠার এই নথিগুলির মধ্যে ২৮ অগস্ট, ১৯৯৮-এর একটি রিপোর্টে একাধিক দেশে হামলার পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। তালিকায় ছিল ভারত, পাকিস্তান, মিশর, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, উগান্ডা এবং নাইজেরিয়া।

‘Bin Ladin Terrorist Network Still a Threat’ শীর্ষক ওই নথিতে অবশ্য ভারতের কোনও নির্দিষ্ট লক্ষ্য, হামলার তারিখ বা বিস্তারিত অপারেশনাল পরিকল্পনার উল্লেখ নেই। তথ্যের উৎসও গোপন রাখা হয়েছে।

৯/১১, ঠিক ২ দিন আগে খুন! কেন ওসামা বিন লাদেনের নিশানায় ছিলেন এই তালিবান-বিরোধী নেতা?

৬০ দেশে হামলার আশঙ্কা

রিপোর্টে বলা হয়েছিল, আফগানিস্তানে ঘাঁটি গেড়ে থাকা লাদেন ও অন্য জঙ্গি নেতা আমেরিকার হামলার পরেও সক্রিয় ছিল। যোগাযোগ ব্যবস্থা অক্ষত ছিল এবং কয়েকটি প্রশিক্ষণ শিবিরে ফের প্রশিক্ষণ শুরু হয়েছিল। লাদেন অন্তত ৬০টি দেশে থাকা সহযোগী গোষ্ঠী ও ব্যক্তিদের মাধ্যমে হামলা চালাতে পারেন বলেও সতর্ক করা হয়েছিল।

9/11 Attack: ৯/১১-এর ভয়াবহতা

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ১৯ আল-কায়দা সদস্যরা চারটি বিমান ছিনতাই করে। দুটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের সঙ্গে ধাক্কা খায়, তৃতীয়টি পেন্টাগনে আছড়ে পড়ে। চতুর্থ বিমানটি যাত্রীদের প্রতিরোধের পর পেনসিলভেনিয়ার একটি মাঠে ভেঙে পড়ে। CIA জানিয়েছে, ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত একাধিক প্রেসিডেন্টকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা নিয়ে সতর্ক করেছিল এই ব্রিফগুলি।

ওডিশায় ৫ ওরাংওটাং উদ্ধার, ফাঁস ভারতে বিদেশি প্রাইমেট পাচারের বড় চক্র


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “৯/১১-এর বহু আগেই ভারতের নাম ছিল লাদেনের ‘হিট লিস্টে’, কী বলছে CIA নথি?”

Leave a Comment