রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঝড়ের মধ্যে তিনবার নামতে গিয়ে ব্যর্থ, মৃত্যুর মুখ থেকে ফিরল তুরষ্কের বিমান

Published on: September 14, 2026
Turkish Airlines
---Advertisement---

ছুটি কাটাতে তিউনিসিয়ার উদ্দেশে উড়ে গিয়েছিলেন যাত্রীরা। (Turkish Airlines) কিন্তু গন্তব্যে নামার আগেই আকাশে শুরু হল চরম আতঙ্ক। ঝড়ের মধ্যে বার বার অবতরণের চেষ্টা, প্রবল ঝাঁকুনির পর আচমকাই বিমান ‘নিচে পড়তে শুরু করেছে’ বলে দাবি এক যাত্রীর। সেই ভয়াবহ মুহূর্তের ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।

অবতরণের সময় প্রবল ঝাঁকুনি

ঘটনাটি (Turkish Airlines) তুর্কিশ এয়ারলাইন্সের TK 661 বিমানের। গত সপ্তাহে ইস্তানবুল থেকে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে যাচ্ছিল বিমানটি। গন্তব্যের কাছে পৌঁছনোর পর তিউনিস-কার্থেজ আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় প্রবল ঝড় ও টার্বুলেন্সের মুখে পড়ে বিমানটি।

যাত্রী মারিনা মাইস্কায়া ইনস্টাগ্রামে সেই ভয়াবহ অভিজ্ঞতার ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রচণ্ড ঝাঁকুনির মধ্যে যাত্রীরা নিজেদের আসন শক্ত করে ধরে রয়েছেন। কেবিনে শোনা যাচ্ছে আতঙ্কের চিৎকার। এক যাত্রীকে বার বার বলতে শোনা যায়, “আমরা মরব, আমরা মরব, আমরা মরব!”

Turkish Airlines: তিন বার অবতরণের চেষ্টা!

মাইস্কায়ার দাবি, পাইলট একই বিমানবন্দরে তিন বার অবতরণের চেষ্টা করেন এবং প্রতিবারই বিমানটি ঝড়ের মধ্যে দিয়ে যায়। তাঁর কথায়, তৃতীয় চেষ্টায় বিমানটি আচমকাই যেন নিচের দিকে ‘প্লামেট’ করতে শুরু করে। এমনকি চতুর্থ বারও একই চেষ্টা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয় যাত্রীদের মধ্যে।

শেষে অন্য বিমানবন্দরে নিরাপদ অবতরণ

পরিস্থিতি খারাপ হওয়ায় শেষ পর্যন্ত বিমানটি তিউনিস-কার্থেজ থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণে এনফিধা-হামামেত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানেই নিরাপদে অবতরণ করে বিমানটি। যাত্রী মাইস্কায়া পরে (Turkish Airlines) তুর্কিশ এয়ারলাইন্সের পাইলটদের ধন্যবাদ জানিয়ে বলেন, শেষ পর্যন্ত তাঁরা নিরাপদেই গন্তব্যে পৌঁছেছেন।

মহিলা রাইডারকে ধাওয়া করে ধাক্কা, ফের প্রকাশ্যে ‘আনসেফ’ গুরুগ্রামের ছবি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment