গুরুগ্রামের রাস্তায় ফের উঠল নিরাপত্তা নিয়ে প্রশ্ন। (Gurugram Woman Biker) দূরত্ব বজায় রাখতে বলায় এক মহিলা বাইক আরোহীকে গাড়ি ধাওয়া করে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল। সংঘর্ষের অভিঘাতে রাস্তার উপর ছিটকে পড়েন ওই মহিলা। শুধু তাই নয়, কয়েক মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় তাঁর স্পোর্টস বাইক। গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড হয়েছে মহিলার বাইকে লাগানো ক্যামেরায়। আর সেটি ভাইরাল হতেই অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব নেটিজেনরা।
গল্ফ কোর্স রোডে কী ঘটেছিল?
ঘটনাটি রবিবার গুরুগ্রামের গল্ফ কোর্স রোডের। (Gurugram Woman Biker) সিয়া নামে পরিচিত ওই মহিলা বাইকার তাঁর Aprilia RS 457 স্পোর্টস বাইক নিয়ে বাইকিং গ্রুপের সদস্যদের সঙ্গে যাচ্ছিলেন। তাঁর দাবি, যাত্রার শুরু থেকেই একটি গাড়ির কয়েকজন আরোহী তাঁকে ধাওয়া করছিলেন এবং আক্রমণাত্মক আচরণ করছিলেন।
Gurugram Woman Biker: ‘দূরে থাকুন’, বলতেই ধাওয়া
সিয়ার অভিযোগ, তিনি গাড়িটিকে দূরত্ব বজায় রাখতে বলেছিলেন। কিন্তু গাড়ির ভিতরের লোকজন তাঁকেই বাইক থামাতে বলেন। তাঁদের কয়েকজনকে মত্ত অবস্থায় বলে মনে হয়েছিল বলেও দাবি করেন তিনি। এরপর গাড়িটি বারবার তাঁর কাছে আসার চেষ্টা করলে তিনি এগিয়ে যেতে থাকেন। পিছনে থাকা তাঁর এক বন্ধু গাড়িটিকে তাঁর কাছাকাছি আসতে বাধা দেওয়ার চেষ্টা করেন।
সামনে কাটতেই ধাক্কার অভিযোগ
(Gurugram Woman Biker) সিয়ার দাবি, গাড়িটি শেষ পর্যন্ত তাঁকে অনুসরণ করে সামনে এসে পথ কাটার চেষ্টা করে। সেই সময়ই তাঁর বাইকে ধাক্কা মারে গাড়িটি এবং দ্রুত সেখান থেকে চলে যায়। বাইকে লাগানো অ্যাকশন ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে।
ট্রাফিক সিগন্যালেও অস্বীকার
দুর্ঘটনার পর সিয়ার এক বন্ধু গাড়িটিকে ধাওয়া করে একটি ট্রাফিক সিগন্যালে থামানোর চেষ্টা করেন। চালককে দুর্ঘটনার জন্য দায়ী করা হলেও তিনি অভিযোগ অস্বীকার করে ফের গাড়ি চালিয়ে চলে যান।
Gurugram Woman Biker: পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন
ভিডিয়োয় সিয়া গুরুগ্রাম পুলিশকে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। তিনি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং RC-তে থাকা মালিকের নামও উল্লেখ করেছেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর দিল্লি পুলিশ, গুরুগ্রাম পুলিশ, গুরুগ্রাম ট্রাফিক পুলিশ ও হরিয়ানা পুলিশকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। অনেকেই FIR দায়েরের দাবিও তুলেছেন।
গাড়ি পার্ক করতে গিয়েই বিপত্তি, গুরগ্রামে আক্রান্ত কার্গিল যুদ্ধে লড়া প্রাক্তন বায়ুসেনা আধিকারিক













1 thought on “মহিলা রাইডারকে ধাওয়া করে ধাক্কা, ফের প্রকাশ্যে ‘আনসেফ’ গুরুগ্রামের ছবি”