রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গাড়ি পার্ক করতে গিয়েই বিপত্তি, গুরগ্রামে আক্রান্ত কার্গিল যুদ্ধে লড়া প্রাক্তন বায়ুসেনা আধিকারিক

Published on: September 14, 2026
Kargil War Veteran Attacked
---Advertisement---

[ছবি: এক্স]

কার্গিল যুদ্ধে দেশের হয়ে আকাশপথে লড়াই করা এক প্রবীণ বায়ুসেনা আধিকারিক এবার আক্রান্ত হলেন পার্কিং নিয়ে বচসার জেরে। (Kargil War Veteran Attacked) গুরগ্রামের একটি রেস্তোরাঁয় পরিবারের সঙ্গে নৈশভোজে গিয়ে পার্কিংয়ের দায়িত্বে থাকা এক কর্মীর হাতে আক্রান্ত হলেন। তাঁকে লোহার রড দিয়ে গুরুতরভাবে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন অমিত কুমার গুপ্তা। তাঁর মাথায় গুরুতর আঘাত এবং হাতে চোট লাগে।

কী ঘটেছিল?

(Kargil War Veteran Attacked) ঘটনাটি গত বৃহস্পতিবার রাতের। গুরগ্রামের ম্যাগনাম গ্লোবাল পার্কের Gonzo রেস্তোরাঁয় পরিবারের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অমিত কুমার গুপ্তা। রাত ৮টা নাগাদ পরিবারের সদস্যদের নামিয়ে গাড়ি রাখার জায়গা খুঁজছিলেন তিনি। তাঁর অভিযোগ, পার্কিং কর্মীরা কখনও ভ্যালেট, কখনও বেসমেন্ট, আবার কখনও মাল্টিলেভেল পার্কিংয়ে যেতে বলেন। পরে তাঁর গাড়ি পার্ক করতেও অস্বীকার করা হয়।

অভিযোগ, গাড়ি পিছনে নেওয়ার সময় এক কর্মী উইন্ডশিল্ড ভাঙার চেষ্টা করেন। প্রতিবাদ করতে গাড়ি থেকে নামতেই ওই কর্মী লোহার রড এনে প্রথমে তাঁর হাতে এবং পরে মাথায় আঘাত করেন। রক্তে ভিজে যান তিনি। অভিযুক্ত তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন বলে অভিযোগ।

Kargil War Veteran Attacked: পুলিশ-হাসপাতাল নিয়েও অভিযোগ

তাঁর দাবি, নিরাপত্তাকর্মী বা অন্য পার্কিং কর্মীরা তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি। পুলিশ হেল্পলাইনে ফোন করেও প্রায় আধ ঘণ্টা কোনও সাহায্য পাননি। শেষ পর্যন্ত এক শেফ হস্তক্ষেপ করায় প্রাণে বাঁচেন তিনি।

গুরুতর মাথা ও কনুইয়ের চোট নিয়ে তাঁকে অ্যাম্বুল্যান্সে মেদান্তা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কনুইয়ের হাড় জোড়া দিতে প্লেট বসিয়ে অস্ত্রোপচার হয়। হাসপাতালের মেডিক্যাল রিপোর্টে রক্তপাত ও কনুইয়ের আঘাত উল্লেখ করা হয়নি বলে অভিযোগ তাঁর।

Kargil War Veteran Attacked: কঠোর ব্যবস্থা চান প্রাক্তন বায়ুসেনা আধিকারিক

পুলিশের কাছে অভিযোগে তিনি অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা ও গুরুতর আঘাতের ধারায় FIR দায়েরের দাবি জানিয়েছেন। ১৯৯৯ সালে ভারতীয় বায়ুসেনার ‘অপারেশন সাফেদ সাগর’-এর অংশ ছিলেন তিনি। কার্গিলের উচ্চ পার্বত্য এলাকায় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হটাতে এই বিমান অভিযান চালানো হয়েছিল। অগস্টে মুক্তি পাওয়া একটি নেটফ্লিক্স সিরিজেও এই সাহসী অভিযানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

মণিপুরে ফের কুকি-নাগা সংঘাতের আঁচ? মৃত্যু দম্পতির, গুরুতর জখম ১ শিশু


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “গাড়ি পার্ক করতে গিয়েই বিপত্তি, গুরগ্রামে আক্রান্ত কার্গিল যুদ্ধে লড়া প্রাক্তন বায়ুসেনা আধিকারিক”

Leave a Comment