(Oracle Layoffs) সকালের স্বাভাবিক কর্মদিবস শুরু হওয়ার আগেই ইনবক্সে এল আতঙ্কের বার্তা—“আজই আপনার শেষ কাজের দিন।” Oracle-এর একাধিক কর্মীকে পাঠানো এই ই-মেল ঘিরেই এখন তীব্র চর্চা। সংস্থার চলমান ২.৮ বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনার মধ্যে কর্মীদের ছাঁটাইয়ের বিষয়টি এই বার্তায় আরও স্পষ্ট হয়েছে বলে রিপোর্ট। তবে ঠিক কতজনকে লে অফ করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে। অসমর্থিত সূত্রে খবর, সংখ্যাটা ২১ হাজার।
Oracle Layoffs: ‘আপনার পদটি তুলে দেওয়া হয়েছে’
মিডিয়া রিপোর্টে উদ্ধৃত ই-মেলে Oracle জানিয়েছে, বর্তমান ব্যবসায়িক প্রয়োজন ও বৃহত্তর সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মীর পদটি বাতিল করা হয়েছে। তবে নির্দিষ্ট কোনও কর্মীকে কেন ছাঁটাই করা হচ্ছে, তার আলাদা কারণ জানানো হয়নি। ই-মেলেই বলা হয়েছে, “আজই আপনার কাজের শেষ দিন।”
Oracle Layoffs: ক্ষতিপূরণের তথ্য আসবে DocuSign-এ
কর্মীদের জানানো হয়েছে, তাঁদের Oracle ই-মেল ঠিকানায় DocuSign থেকে আরও একটি বার্তা যাবে। সেখানে ছাঁটাই এবং চাকরি ছাড়ার ক্ষতিপূরণ ও অন্যান্য সুবিধা-সহ প্রয়োজনীয় তথ্য থাকবে।
Oracle Layoffs: অবিলম্বে ব্যক্তিগত ই-মেল দিতে হবে
‘অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ’ অংশে কর্মীদের দ্রুত ব্যক্তিগত ই-মেল ঠিকানা জমা দিতে বলা হয়েছে। FAQ, আলাদা ডকুমেন্টস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ওই ঠিকানায় পাঠানো হবে। ভুল ঠিকানা জমা পড়লে নতুন করে ফর্ম পূরণ করতে বলা হয়েছে। Oracle জানিয়েছে, এই ব্যক্তিগত ঠিকানা শুধুমাত্র চাকরি শেষ হওয়ার প্রক্রিয়া সংক্রান্ত যোগাযোগেই ব্যবহার করা হবে।
হঠাৎ বন্ধ হবে কম্পিউটার ও ই-মেল অ্যাক্সেস
ই-মেলে আরও জানানো হয়েছে, শীঘ্রই কর্মীদের কম্পিউটার, ই-মেল, ভয়েসমেল এবং ফাইলের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে Oracle-এর গোপনীয় তথ্য ডাউনলোড, কপি, রেখে দেওয়া কিংবা নিজেকেই ই-মেল করে পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে সতর্ক করা হয়েছে।
(Oracle Layoffs) শেষে কর্মীদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে অতিরিক্ত প্রশ্নের ক্ষেত্রে Ask HR পেজ অথবা ই-মেলে দেওয়া নম্বরে HR-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
অরুণ, কোয়ালিটি ওয়ালসের দিন শেষ? এ বার আইসক্রিমের বাজারে মুকেশ আম্বানি










