রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভারতীয় যুদ্ধজাহাজে পাক নৌবাহিনীর ধাক্কা, ইসলামাবাদকে কড়া বার্তা ভারতের

Published on: September 16, 2026
Pakistan Ship Colides
---Advertisement---

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ফের উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর আরব সাগরে। তবে এই ঘটনায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারত।

ঘটনার পরই পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমদ ওয়ারাইচকে তলব করে ভারতের বিদেশ মন্ত্রক। দিল্লির জনপথ অফিসে প্রায় ৩০ মিনিট ছিলেন তিনি। সেখানে পাকিস্তানি নৌবাহিনীর আচরণ নিয়ে ভারতের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। ভারতের অভিযোগ, পাকিস্তানি নৌবাহিনীর জাহাজটি খুব দ্রুত গতিতে ভারতীয় যুদ্ধজাহাজটির কাছাকাছি চলে এসেছিল। এর ফলেই দুই জাহাজের মধ্যে ধাক্কা লাগে।

Pakistan Ship Colides: কী হয়েছিল আরব সাগরে?

সূত্রের খবর, মঙ্গলবার ভারতীয় নৌবাহিনীর একটি প্রথম সারির যুদ্ধজাহাজ উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারির কাজ করছিল। সেই সময় একটি পাকিস্তানি নৌজাহাজ ভারতীয় জাহাজটির দিকে এগিয়ে আসে। অভিযোগ, পাকিস্তানি জাহাজটি বেশি গতিতে এসে বারবার গতিপথ বদলাচ্ছিল। এই পরিস্থিতিতেই সেটি ভারতীয় জাহাজের সঙ্গে ধাক্কা খায়। ওমান থেকে প্রায় ২২০ কিলোমিটার পূর্বে ঘটনাটি ঘটে। তবে সংঘর্ষের পর কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুই জাহাজকেই পরে একে অপরের থেকে সরিয়ে নেওয়া হয়। তবে ঠিক কোন ভারতীয় যুদ্ধজাহাজ এই ঘটনায় জড়িত ছিল, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে সূত্রের দাবি, পাকিস্তানের একটি হুনাইন-শ্রেণির করভেট এই ঘটনায় জড়িত ছিল।

১৯৯১ সালের চুক্তির কথা মনে করিয়ে দিল ভারত

ঘটনাটি নিয়ে শুধু প্রতিবাদ জানিয়েই থামেনি নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানি নৌজাহাজের এই আচরণ ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া একটি চুক্তির ১০ নম্বর ধারাকে সরাসরি লঙ্ঘন করেছে। ওই চুক্তিতে দুই দেশের সামরিক মহড়া, সেনা চলাচল এবং সামরিক গতিবিধি নিয়ে আগাম তথ্য দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।

মিরাটে ভোপালের ছায়া, প্ল্যান্ট থেকে ক্লোরিন গ্যাস লিক ঘিরে আতঙ্ক

ভারত জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য পাকিস্তানের সব সামরিক ইউনিটকে আরও সতর্ক থাকতে হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে থাকা চুক্তি ও নিয়মকানুন মেনে চলার কথাও বলা হয়েছে।

একইসঙ্গে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ভারতের এই বার্তা পাকিস্তানের বিদেশ মন্ত্রক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে। একইভাবে ইসলামাবাদে থাকা ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। (Pakistan Ship Colides)

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর মধ্যে এমন ঘটনা এই প্রথম নয়। ২০১১ সালের জুন মাসেও পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ বাবর এবং ভারতীয় নৌবাহিনীর আইএনএস গোদাবরীর মধ্যেও একই ধরনের ঘটনা ঘটেছিল।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment