রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাড়ল হলমার্কিং ফি, কতটা বাড়বে সোনার দাম?

Published on: September 16, 2026
---Advertisement---

উৎসবের মরসুমের আগে সোনার হলমার্কিংয়ের ফি ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করল বিআইএস (BIS)। ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে এই নয়া নিয়ম। টাইটান, কল্যাণ জুয়েলার্স, সেনকো গোল্ড-এর মতো তালিকাভুক্ত গয়না প্রস্তুতকারক কোম্পানিগুলির উপর এর প্রভাব পড়বে। ফলে কোনও স্বীকৃত সোনার গয়না হলমার্কিংয়ের জন্য জমা দিলে প্রতি গয়নার জন্য ৭৫ টাকা দিতে হবে। তবে প্রতি চালানে ন্যূনতম ফি ২০০ টাকা রাখা হয়েছে। আগে প্রতি গয়নার জন্য ৪৫ টাকা ফি থাকলেও ন্যূনতম ২০০ টাকার চালান ফি ছিল (hallmarking fee)।

hallmarking fee: রূপোর হলমার্কিং ফি

তবে রূপোর হলমার্কিং ফি বাড়ানো হয়নি। রূপোর সামগ্রীর ক্ষেত্রে ফি অপরিবর্তিত রয়েছে এবং প্রতি রূপোর গয়নায় হলমার্কিং ফি ৩৫ টাকা থাকছে। এছাড়া, রূপোর প্রতিটি চালানের (consignment) জন্য ন্যূনতম ১৫০ টাকা ফি প্রযোজ্য। রূপোর সামগ্রীর ক্ষেত্রে, ‘অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টার’ (AHC)-কে ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ (BIS)-এর কাছে প্রতিটির জন্য ৩.৫০ টাকা ফি জমা দিতে হবে। এক্ষেত্রে প্রতিটি চালানের জন্য ন্যূনতম ১৫ টাকা ফি প্রযোজ্য।

ক্রেতাদের ওপর প্রভাব

হলমার্কিংয়ের এই খরচ স্বর্ণকার ও গয়না বিক্রেতারা বহন করেন। তা সরাসরি গ্রাহকের ওপর ধার্য করা হয় না। তবে, হলমার্কিংয়ের ব্যয় বৃদ্ধি পেলে, এর প্রভাব ক্রেতাদের উপরও বর্তায়। ফলে, সংশোধিত এই খরচের বিষয়টি গ্রাহকদের ওপর পরোক্ষ প্রভাব ফেলতে পারে।

বিআইএস (BIS)-এর মতে, হলমার্কিং হলো মূল্যবান ধাতুর তৈরি কোনও বস্তুতে থাকা মূল্যবান ধাতুর আনুপাতিক পরিমাণ সঠিকভাবে নির্ণয় ও আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়া। হলমার্কিং ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো ভেজাল থেকে জনসাধারণকে সুরক্ষা দেওয়া এবং প্রস্তুতকারকদের ধাতুর বিশুদ্ধতা সংক্রান্ত আইনি মানদণ্ড বজায় রাখতে বাধ্য করা। বর্তমানে ভারতে সোনা ও রূপো এই দুটি মূল্যবান ধাতুকে হলমার্কিং ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “বাড়ল হলমার্কিং ফি, কতটা বাড়বে সোনার দাম?”

Leave a Comment