[ছবি: এক্স]
দিল্লির স্বরূপনগরে ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর ছুরি দিয়ে খুন করে খোলা মাঠে ফেলে দেওয়ার অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে। (Delhi Teen Girl Murder) ধৃতদের মধ্যে তিনজন নাবালক। কয়েক দিন পর উদ্ধার হওয়া দেহ এতটাই পচে গিয়েছিল যে প্রথমে লিঙ্গও নিশ্চিত করা যায়নি। দেহের কিছু অংশ পথকুকুরে খেয়ে ফেলেছিল বলে জানিয়েছে পুলিশ।
Delhi Teen Girl Murder: টেম্পোর ভিতরেই নৃশংসতা
পুলিশের দাবি, অভিযুক্তদের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল কিশোরীর। একটি টেম্পোতে তাদের সঙ্গে যাওয়ার পর সেখানে সকলে মদ্যপান করে। এরপর কিশোরীর উপর যৌন নির্যাতন চালিয়ে ছুরি দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। পরে দেহটি স্বরূপনগরের কুশক রোডের কাছে জয়পাল রানার ক্ষেতে ফেলে দেওয়া হয়। একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।
Delhi Teen Girl Murder: ১৩ সেপ্টেম্বর উদ্ধার দেহ
গত ১৩ সেপ্টেম্বর জয়পাল রানার ক্ষেত থেকে দেহটি উদ্ধার হয়। পরিবার থেকে নিখোঁজ ডায়েরি করা হয়নি। পুলিশের কাছে পরিবারের দাবি, কিশোরী মাঝেমধ্যে বাড়ি থেকে বেরিয়ে কয়েক দিন পর ফিরত।
বিনামূল্যে আজীবন ট্রেন সফরের ঘোষণা, জেনে নিন কারা এর সুবিধা পাবেন
Delhi Teen Girl Murder: ৫০টির বেশি সিসিটিভিতে মিলল সূত্র
প্রথমে প্রত্যক্ষদর্শী বা অভিযুক্তদের পরিচয় না মেলায় ৫০টির বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ঘটনাস্থলের কাছে একটি সন্দেহজনক টেম্পোর গতিবিধি ধরা পড়ে। অন্ধকারে নম্বর স্পষ্ট না হওয়ায় বিভিন্ন ক্যামেরার ফুটেজ মিলিয়ে টেম্পোটির গতিপথ অনুসরণ করা হয়।
Delhi Teen Girl Murder: তিন নাবালক-সহ ৪ জন আটক
১৫ ও ১৬ সেপ্টেম্বরের মাঝের রাতে তল্লাশি চালিয়ে স্বরূপনগরের খাড্ডা কলোনি থেকে টেম্পোটির চালককে শনাক্ত করা হয়। পরে প্রাপ্তবয়স্ক অভিযুক্ত শিবম ওরফে সুদামা ওরফে চুচু এবং ১৬-১৭ বছর বয়সি তিন নাবালককে আটক করা হয়। দুটি ছুরি, অভিযুক্তদের পোশাক ও টেম্পো উদ্ধার হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো আইনে মামলা হয়েছে। তদন্তে প্রত্যেকের ভূমিকা ও ফরেন্সিক তথ্য যাচাই চলছে।
কর্মক্ষেত্রে জটিলতা, পারিবারিক অশান্তি নাকি ব্যবসায়ে ক্ষতি? আপনার রাশিফল আজ কী বলছে?












Everything is just spot on. From the loading speeds to the overall design, it is just perfect. brwww444 is a gem of a site for anyone who loves online gaming.