SUV ধাক্কায় মৃত্যু হলো একরত্তির। বাবার সঙ্গে বেরিয়েছিল। একা একাই রাস্তা পেরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ল শিশুটি। দূর থেকে ছুটে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো ৩ বছরের বালকের। দুর্ঘটনার সময়কার ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে (hyderabad)।
hyderabad: কীভাবে ঘটল দুর্ঘটনা?
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দুর্ঘটনার সময়ে ওই শিশুটি একাই রাস্তা পার হচ্ছিল। আর ঠিক সময়ে রাস্তার অপর প্রান্ত থেকে দ্রুত গতিতে একটি SUV গাড়ি ছুটে আসে। SUV গাড়ির ধাক্কায় শিশুটি ছিটকে যায়। ঘটনার পর SUV-এর চালক দাঁড়ান। গাড়িতে থেকে বেরিয়েও আসেন তিনি। শিশুটির কী পরিস্থিতি? বোঝার চেষ্টা করেন। তারপর বেগতিক বুঝে গাড়ি নিয়ে পালিয়ে যান (hyderabad)।
শিশুটিকে প্রথমে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় বিধায়ক জাফর হোসেন মেরাজ ঘটনাস্থলে পৌঁছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। জানা গেছে, পুলিশ ঘাতক SUV-র রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করেছে এবং গাড়ি ও চালককে শনাক্ত করে খুঁজে বের করার চেষ্টা করছে।
বাবাকেই দোষ দিল নেটপাড়া
ভিডিয়োটি ভাইরাল হতেই কমেন্ট বক্সে নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে। একজনের মন্তব্য, ‘‘বাচ্চাকে এ ভাবে একা রাস্তায় ছেড়ে দিয়েছিলেন কেন?’’আবার বেশকয়েকজন শিশুটির মৃত্যু জন্য বাবাকেই দোষারোপ করেছেন।












Easy to navigate and the odds are very competitive. If you are into sports and slots then autobolalogin is the way to go.