রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সিলিন্ডার বিস্ফোরণে আগুন, বাংলাদেশের আশুলিয়ার কারখানায় ৬ জনের মৃত্যু

Published on: September 21, 2026
---Advertisement---

বাংলাদেশের সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় রবিবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুনে ৬ জনের মৃত্যু হয়েছে। এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে প্রীতি গ্রুপের পোশাক কারখানায় একটি ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় আরও ১৩ জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানা চত্বরে। (Gas Cylinder Blast)

সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণ

রবিবার সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ এই ঘটনা ঘটে। কারখানা চত্বরে একটি কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার নামানো হচ্ছিল। সেই সময় আচমকা বিস্ফোরণ হয়। একটি সিলিন্ডার ছিটকে কারখানার বাইরে চলে যায়। সেটির আঘাতে এক মহিলা মারা যান। ঢাকা-৪ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাফিজুর রহমান জানান, কাভার্ড ভ্যানের ভিতর থেকে আরও পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৬ হয়েছে। (Gas Cylinder Blast)

প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শিল্প পুলিশের-১ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

ঘটনায় দগ্ধ ১৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় শনাক্ত করার কাজ শুরু হয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানা চত্বরে সিলিন্ডার রাখা ও নামানোর সময় নিরাপত্তা ব্যবস্থা ঠিক ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। (Gas Cylinder Blast)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment