কার্লো আন্সেলোত্তির মন্তব্য ‘ভারতে ফুটবলের সংস্কৃতিই নেই’ -নিয়ে বিতর্কে না গিয়ে মাঠের লড়াইকেই গুরুত্ব দিলেন ভারতীয় ফুটবল দলের কোচ (Khalid Jamil) খালিদ জামিল। বিশ্বকাপ খেলা পানামার বিরুদ্ধে শুক্রবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নামছে ভারত। তার আগে সাংবাদিক বৈঠকে আন্সেলোত্তির ভারতীয় ফুটবল সংস্কৃতি নিয়ে মন্তব্য প্রসঙ্গে জামিলের সাফ জবাব,“কিছু যায় আসে না। প্রত্যেকেরই নিজের মতামত দেওয়ার অধিকার আছে।”
আন্সেলোত্তির মন্তব্যে বিতর্ক
ব্রাজিলের কোচ আন্সেলোত্তি সম্প্রতি বলেছেন, ভারতে এখনও শক্তিশালী ফুটবল সংস্কৃতি গড়ে ওঠেনি। তৃণমূল স্তরে আরও কাজ করে তরুণ ফুটবলার তৈরির পরিবেশ উন্নত করার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত-ব্রাজিল ম্যাচের আগে তাঁর এই মন্তব্য ঘিরেই আলোচনা শুরু হয়।
Khalid Jamil: ‘শুধু পানামা ম্যাচ নিয়েই ভাবছি’
🚨India’s Press Conference: Khalid Jamil & Gurpreet Singh Sandhu “We want to make sure that we get something out of these games” Gurpreet Singh Sandhu on India’s approach ahead of the Panama friendly @Rahul_01Giri @lalbabarice #IndianFootball #IndiavsPanama https://t.co/vLZOLZCIfn
— RevSportz Global (@RevSportzGlobal) September 24, 2026
তবে সেই বিতর্কে ঢুকতে চাননি জামিল। তাঁর কথায়, “আমি শুধু আগামীকালের পানামা ম্যাচ নিয়েই ভাবতে চাই।” বিশ্বকাপ খেলা পানামা এই আন্তর্জাতিক উইন্ডোতে ভারতের প্রথম বড় পরীক্ষা। ২৫ সেপ্টেম্বরের ম্যাচটি হবে রাত সাড়ে ৭টায়।
বৃষ্টিভেজা কাদামাঠে পিছিয়ে থেকেও জয়, কাস্টমসকে উড়িয়ে শিল্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের
Khalid Jamil: আক্রমণ-রক্ষণে ভারসাম্যের বার্তা
শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শুধু রক্ষণাত্মক ফুটবল খেলতে চান না জামিল। তাঁর পরিকল্পনায় পরিস্থিতি অনুযায়ী আক্রমণ ও রক্ষণ—দুইয়েরই মিশেল থাকবে। দলে গুরপ্রীত সিং সান্ধু, মনবীর সিং ও অনিরুদ্ধ থাপার মতো অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দেওয়া হয়েছে।
সামনে ব্রাজিল-উরুগুয়ে
পানামার পর ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারত। সিনিয়র কয়েক জন দলে না থাকলেও তাঁদের জন্য জাতীয় দলের দরজা বন্ধ নয়—তরুণদের অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি অভিজ্ঞদের সঙ্গে মিশিয়ে দল গড়াই এখন (Khalid Jamil) জামিলের লক্ষ্য।










1 thought on “ব্রাজিল কোচে আন্সেলোত্তির মন্তব্যে খালিদের সাফ জবাব, ‘আমার কিছু যায় আসে না’”
Comments are closed.