রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বৃষ্টিভেজা কাদামাঠে পিছিয়ে থেকেও জয়, কাস্টমসকে উড়িয়ে শিল্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের

Published on: September 24, 2026
East Bengal FC
---Advertisement---

বৃষ্টিভেজা মাঠে, শুরুতেই ধাক্কা—তবু শেষ হাসি হাসল (East Bengal FC) ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল মাঠে ক্যালকাটা কাস্টমসকে ৩-১ গোলে হারিয়ে জয় দিয়েই IFA শিল্ড অভিযান শুরু করল লাল-হলুদ। বিদেশিহীন এই দলে সিনিয়র ও রিজার্ভ দলের ফুটবলারদের সঙ্গে কলকাতা লিগে খেলা তরুণদের মিশ্রণই ছিল মূল ভরসা।

প্রথমার্ধে কাস্টমসের দাপট

ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় কাস্টমস। নরেন্দ্র গেহলত ও বিক্রম প্রধানকে টপকে রিকি ঘরামির শটে জালে বল জড়ায়। বাঁ দিক দিয়ে রিকির দৌড় বারবার সমস্যায় ফেলে (East Bengal FC) ইস্টবেঙ্গল রক্ষণকে। ভারী কাদামাঠে বরিস সিং, রোহিত কুমার, রোহিত দানুরাও গতি ধরে রাখতে পারছিলেন না। অন্তত তিনবার দলকে বাঁচান গোলকিপার গৌরব শা।

East Bengal FC: রোহিতের গোলে সমতা

East Bengal FC 9
রোহিত কুমার

২৯ মিনিটে বরিস সিংয়ের কর্নার থেকে মাথা ছুঁইয়ে রোহিত কুমার ১-১ করেন। একাধিক সুযোগ পেলেও গোলের মুখ খুলতে পারেননি জেসিন টিকে। এমনকি কাস্টমস গোলকিপারের সঙ্গে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতেও সুযোগ নষ্ট করেন তিনি।

দ্বিতীয়ার্ধে বদলে গেল ছবি

বিরতির পর অনেক বেশি গুছিয়ে খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। (East Bengal FC) ৫২ মিনিটে আকাশ হেমব্রমের বাড়ানো বল ধরে রোহিত দানু গোল করে দলকে ২-১ এগিয়ে দেন। ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ান আকাশ হেমব্রম।

East Bengal FC: পাঞ্জাব এফসি পরের প্রতিপক্ষ

বিদেশি ছাড়াই ভারতীয় ব্রিগেডের উপর ভরসা রেখে জয় পেল ইস্টবেঙ্গল। সিনিয়র দলের নিয়মিত একাদশের বাইরে থাকা ফুটবলারদের শিল্ডে খেলানোর অনুমতি দিয়েছেন কোচ হাবাস, যদিও তিনি ডাগআউটে ছিলেন না। দলের নিয়ন্ত্রণ ছিল কোচিং ব্রিগেডের হাতে। ৩০ সেপ্টেম্বর পরের ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে। প্রথম ম্যাচের ভুল শুধরে আরও গুছিয়ে নামার বার্তা দিয়েছেন বিনো জর্জরা।

বিশ্বকাপে ব্যর্থতার পরই অবসরের সিদ্ধান্ত, বড় স্বীকারোক্তি রোনাল্ডোর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “বৃষ্টিভেজা কাদামাঠে পিছিয়ে থেকেও জয়, কাস্টমসকে উড়িয়ে শিল্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের”

Comments are closed.