শতবর্ষে পা দিতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। (CAB Proposals) আর সেই উপলক্ষ্যে বছরভর জমকালো অনুষ্ঠান আয়োজনের বিষয়ে কার্যত ঐকমত্যে পৌঁছল সংস্থার বার্ষিক সাধারণ সভা। শুরু হয়ে গেল আয়োজনের সলতে পাকানোর কাজ। উঠে এসেছে একাধিক প্রস্তাব।
Table of Contents
হিরো কাপের স্মৃতি, ফের বহুদেশীয় টুর্নামেন্ট?
সিএবির প্রাক্তন যুগ্ম সচিব বিশ্বরূপ দে বহুদেশীয় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছেন। (CAB Proposals) সংস্থার ৬০ বছর পূর্তিতেও এমন আয়োজন হয়েছিল। ১৯৯৩ সালের হিরো কাপের স্মৃতি এখনও উজ্জ্বল। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বোর্ডের সঙ্গে আলোচনা করে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা হতে পারে। প্রথমবার বার্ষিক সাধারণ সভায় আসা বিধায়ক সৌরভ শিকদারও শতবর্ষে বড় আয়োজনের পক্ষে।
বয়সের কারচুপি নিয়ে প্রশ্ন
আগেই ঠিক ছিল সচিব, যুগ্ম সচিব ও এক অ্যাপেক্স সদস্যের শূন্যপদে নির্বাচন হবে না। (CAB Proposals) প্রত্যাশা থাকলেও বয়সের কারচুপি এবং ৭০ বছরের বেশি বয়সি ও নয় বছর প্রতিনিধিত্ব করা সদস্যদের বার্ষিক সাধারণ সভায় আসার নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক প্রকাশ্যে তেমন গড়ায়নি। বিধায়ক রীতেশ তিওয়ারি বয়সের কারচুপি রুখতে সিএবির উদ্যোগের প্রশংসা করে পুলিশ ও সরকারি তদন্তকারী সংস্থার সাহায্যের কথা বলেন। সৌরভের বক্তব্য, জন্মের নথিতে পুরসভার ভূমিকা রয়েছে, সেখান থেকেই হেরাফেরি রোখা শুরু হতে পারে।
রাজনীতি নিয়েও প্রশ্ন
সজল ঘোষ বলেন, রাজনীতিক হওয়ার পাশাপাশি তাঁর অন্য সত্ত্বাও থাকতে পারে। দল নির্দেশ দিলে পদত্যাগ করবেন। প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া জানান, বহু বিষয়ে আলোচনা হয়েছে, তবে শাসকরাই বিস্তারিত বলতে পারবেন।
শূন্যপদ ও নিয়মেই জোর সৌরভের
সৌরভ জানান, যুগ্ম সচিবের পদ ৬০ দিনের বেশি ফাঁকা, সচিবের পদ সদ্য খালি হয়েছে। ৬০ দিনের মধ্যে নির্বাচন করতেই হবে এমন নিয়ম নেই। বার্ষিক সাধারণ সভা ছাড়া তা সম্ভবও নয়। (CAB Proposals) ৭০ ঊর্ধ্ব সদস্য ও নয় বছর প্রতিনিধিত্বের নিয়ম সিএবির সংবিধান অনুযায়ী চলবে। পরিবর্তন চাইলে আদালতের পথ খোলা। ফলে হাইভোল্টেজ বার্ষিক সাধারণ সভা শেষ হলেও একাধিক প্রশ্নের উত্তর অধরাই রয়ে গেল।
দীর্ঘ ১৬ বছর পর, এশিয়ান গেমসে ১০ হাজার মিটারে ঐতিহাসিক ব্রোঞ্জ সীমা কুমারীর








