অমিতাভ বচ্চনের সামনে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত আজমল কসাভকে নিয়ে বিস্ফোরক স্মৃতি তুলে ধরলেন সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম। কসাভ নাকি দাবি করেছিলেন, মুম্বইয়ে তিনি এসেছিলেন অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে। সেই কথা শুনে রসিকতার সুরে অমিতাভ বলেন,(Amitabh Bachchan) “ওখানেই আমি গুলি করে দিতাম।” সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বিশেষ পর্ব ‘প্রহার—দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এ উঠে আসে ২৬/১১ হামলার মামলা। অনুষ্ঠানে অমিতাভের সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি। তাঁদের সঙ্গে আলোচনায় ছিলেন উজ্জ্বল নিকমও। (Amitabh Bachchan)
কসাভকে নিয়ে কী বলেছিলেন নিকম?
২৬/১১ হামলার মামলায় কসাভের বিচার শেষ হওয়ার পরও কেন তাঁর ফাঁসি কার্যকর হতে প্রায় চার বছর সময় লেগেছিল, তা নিকমের কাছে জানতে চান অমিতাভ। তিনি বলেন, “ওকে তো তখনই পুঁতে দেওয়া উচিত ছিল। এত সময় কেন লাগল?” জবাবে নিকম আদালতে কসাভের সঙ্গে প্রথম সাক্ষাতের কথা জানান। তাঁর দাবি, আদালতে কসাভ তাঁকে কিছুক্ষণ তাকিয়ে দেখেছিলেন। পরে নিজের পরিচয় ও গ্রেফতার নিয়ে নানা দাবি করেছিলেন। (Amitabh Bachchan)
নিকমের কথায়, কসাভ প্রথমে বলেছিল, ২৬/১১ হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়নি। বরং ৬ নভেম্বর জুহু চৌপাট্টি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। এরপরই সে নাকি বলেছিল, অমিতাভ বচ্চনকে দেখতে মুম্বই এসেছিল।
কসাভের নানা দাবি, আদালতে প্রমাণ
নিকম জানান, কসাভ নিজেকে নাবালক বলেও দাবি করেছিল। এমনকী RAW তাঁকে গ্রেফতার করেছে বলেও দাবি করেছিল সে। ফলে তার বয়স নিয়েও আইনি প্রক্রিয়া চালাতে হয়েছিল।
কসাভ পরে দাবি করে, তার সহযোগী ইসমাইল গুলি চালিয়েছিল। সে নিজে অপরাধ করেননি। তবে নিকম জানান, আদালতে পেশ করা CCTV ফুটেজে কসাভকে এক তরুণীকে গুলি করার সময় হাসতে দেখা যায়।
নিকম বলেন, “মামলায় অভিযুক্তের নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে নির্দোষ ধরার আইনি নিয়ম ছিল। আত্মপক্ষ সমর্থনের অধিকারও ছিল কসাভের। তার হয়ে দু’জন আইনজীবী ছিলেন। অন্যদিকে সরকারের হয়ে একাই মামলা লড়েছিলেন নিকম। শেষ পর্যন্ত একাধিক প্রমাণের ভিত্তিতে কসাভের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠা করে সরকার।” (Amitabh Bachchan)











1 thought on ““আমি গুলি করে দিতাম,” কাকে নিয়ে এমন দাবি করলেন অমিতাভ?”
Comments are closed.