রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মুম্বই ফিল্ম সিটিতে ভয়াবহ আগুন! পুড়ে ছাই রণবীরের ‘রামায়ণ’-এর সেট

fire at mumbais film city
---Advertisement---

ভয়ঙ্কর আগুন মুম্বই ফিল্ম সিটিতে। আগুনে পুড়ে খাক রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত আসন্ন মেগা মুভি ‘রামায়ণ’-এর সেট। শুধু ‘রামায়ণ’ নয়, আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যায় আরও একাধিক সেটে। পাশাপাশি পাশে থাকা জনপ্রিয় রিয়্যালিটি শো ‘MTV Hustle 5’ এবং টিভি শো ‘Pati Patni Aur Panga 2’ এর সেট ক্ষতিগ্রস্ত হয়েছে। চারিদিকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া (fire at mumbais film city)।

fire at mumbais film city: আগুনের গ্রাসে জনপ্রিয় বেশকিছু শোয়ের সেট

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে মুম্বইয়ের ফিল্ম সিটিতে একটি সেটে আগুন লাগার দৃশ্য দেখা যায়। এরপরই জল্পনা শুরু। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে কালারস টিভির শো ‘Pati Patni Aur Panga 2’ র দ্বিতীয় সিজনের সেটে আগুন লাগে। তারপর ‘MTV Hustle 5’ শো-এর সেটেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ফলে প্রাইম ফোকাস স্টুডিওর পেছনের অস্থায়ী সেটের পিসিআর (PCR) ইউনিট, শুটিংয়ের নানা সরঞ্জাম, সাউন্ড সিস্টেম, বৈদ্যুতিক তার ও কেবল, এসি ইউনিট এবং কাঠের তক্তা পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দুর্ঘটনার পরই শুটিং বন্ধ করে দেওয়া হয় (fire at mumbais film city)।

‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার শুটিংয়ের জন্য ব্যবহৃত স্টুডিওর বাইরে একটি তাঁবুতে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর সভাপতি বি.এন. তিওয়ারি সংবাদ মাধ্যমকে বলেন, “কয়েক দিন আগেই কাছাকাছি এলাকায় অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছিল। এরপর আমরা সব প্রযোজকের সঙ্গে যোগাযোগ করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু অসতর্কতার কারণে সেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল। সৌভাগ্যবশত, এতে কেউ আহত হননি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও সামান্য। তবে এই ঘটনাটি তাদের এবং অন্যান্য চলচ্চিত্র সংশ্লিষ্ট দলের জন্য একটি সতর্কবার্তা হওয়া উচিত, যাতে তারা আরও সতর্ক হন এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত আগাম সতর্কতা অবলম্বন করেন।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now