বালিতে দুর্ঘটনায় মেরুদন্ডে চোট। এরপর অস্ত্রোপচার। আপাতত সুস্থ হয়ে ওঠার লড়াইয়ে অভিনেত্রী নুসরত ভারুচা। দুর্ঘটনার পর প্রথমবার সমাজমাধ্যমে নিজের মনের কথা ভাগ করে নিলেন অভিনেত্রী। সূর্যাস্তের ছবি পোস্ট করে তাঁর বার্তা, ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।’ কঠিন সময়ের মধ্যেও ঘুরে দাঁড়ানোর আশাই ফুটে উঠেছে তাঁর কথায়। (Nushrratt Bharuccha)
বালিতে কীভাবে দুর্ঘটনা?
কাজের সূত্রে ছুটি কাটানোর পাশাপাশি বালিতে গিয়েছিলেন নুসরত। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। তাঁর মেরুদন্ডে চিড় ধরে। এরপর চিকিৎসার জন্য তাঁকে মুম্বইয়ে নিয়ে আসা হয়। সেখানে তাঁর মেরুদন্ডে অস্ত্রোপচার করা হয়। আপাতত অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। (Nushrratt Bharuccha) দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রীর প্রচার বিভাগের তরফে সমাজমাধ্যমে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। সেখানে জানানো হয়, কাজ এবং ছুটি কাটানোর জন্য বালিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন নুসরত। মেরুদন্ডে চোট পাওয়ায় তাঁর চিকিৎসার প্রয়োজন হয়। এরপর তাঁকে মুম্বইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
‘বদলে গিয়েছে আমার দেখার দৃষ্টিভঙ্গি’
অস্ত্রোপচারের পর প্রথম পোস্টে একটি সূর্যাস্তের ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। ছবিতে জানলার পাশে রয়েছে হেলান দেওয়া একটি হুইলচেয়ার। ছবির সঙ্গে অভিনেত্রী লেখেন, “বহু দিন ধরেই সূর্যাস্তের পিছনে ছুটেছি। আর হঠাৎ করেই আমার চারপাশের দৃশ্যটা বদলে গেল। কিন্তু পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।” এই বার্তার মাধ্যমে কঠিন সময়ের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। তবে তাঁর কথায় স্পষ্ট, এই পরিস্থিতিতেও আশা হারাতে চান না তিনি। দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার দিকেই তাকিয়ে রয়েছেন নুসরত। (Nushrratt Bharuccha)
আপাতত বিশ্রামে অভিনেত্রী
দুর্ঘটনার প্রভাব পড়েছে নুসরতের কাজেও। সুস্থ হতে তাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। ফলে আগামী কয়েক সপ্তাহ তাঁর কাজের সূচিতে বদল আসতে পারে। এই পরিস্থিতিতে অভিনেত্রীর ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর আবেদন করেছে তাঁর প্রচার বিভাগ। পাশাপাশি নুসরতের পাশে থাকার জন্য অনুরাগী ও সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়েছে। কাজের জগতে নুসরতকে শেষবার দেখা গিয়েছে ২০২৫ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের ছবি ‘উফফ ইয়ে সিয়াপ্পা’-তে। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন সোহম শাহ এবং নোরা ফতেহি। আপাতত কাজের বদলে সুস্থ হয়ে ওঠাই অভিনেত্রীর প্রধান লক্ষ্য। দুর্ঘটনার পর তাঁর প্রথম বার্তায় স্পষ্ট, ঘুরে দাঁড়ানোর আশা ছাড়ছেন না তিনি। (Nushrratt Bharuccha)











2 thoughts on “মেরুদন্ডে অস্ত্রোপচারের পর প্রথম বার্তা, কেমন আছেন নুসরতের?”
Comments are closed.