রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাষ্ট্রপতির বড় সিদ্ধান্ত, ছয় রাজ্যে রাজ্যপাল বদল

Published on: October 13, 2026
New Governors
---Advertisement---

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনে ছয় রাজ্যে রাজ্যপাল পদে বদল। চার রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগের পাশাপাশি কেরল ও তামিলনাড়ুর রাজ্যপালকেও বদল করা হয়েছে। বিজেপির একাধিক অভিজ্ঞ নেতা ও প্রাক্তন জনপ্রতিনিধিকে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনের তরফে সোমবার এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

New Governors: কোন রাজ্যে কে রাজ্যপাল?

নতুন নিয়োগ অনুযায়ী, কর্নাটকের রাজ্যপাল করা হয়েছে সুধা যাদবকে। উত্তরাখণ্ডের দায়িত্ব পেয়েছেন ধল সিং বিসেন। ব্রজমোহন রামকে ওডিশার এবং দুষ্যন্ত গৌতমকে সিকিমের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে, সিকিমের বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুরকে কেরলের রাজ্যপাল করা হয়েছে। কেরলের বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ অরলেকরকে পাঠানো হয়েছে তামিলনাড়ুতে। নতুন রাজ্যপালরা সংশ্লিষ্ট পদে দায়িত্ব গ্রহণ করার দিন থেকেই তাঁদের নিয়োগ কার্যকর হবে।

কর্নাটক ও উত্তরাখণ্ডে নতুন দায়িত্বে সুধা যাদব, ধল সিং বিসেন

কর্নাটকের নতুন রাজ্যপাল সুধা যাদব হরিয়ানার মহেন্দ্রগড়ের প্রাক্তন লোকসভা সাংসদ। তিনি বিজেপির সংসদীয় বোর্ডের সদস্যও। রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি আইআইটি রুরকি থেকে পিএইচডি করেছেন তিনি। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশনের সদস্য হিসেবেও কাজ করেছেন।

হরিয়ানার যাদব সম্প্রদায়ের এই ওবিসি নেত্রীর রাজনৈতিক জীবনে প্রবেশের পিছনে রয়েছে ব্যক্তিগত শোকের ঘটনা। কার্গিল যুদ্ধে তাঁর স্বামী, বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট সুখবীর সিং যাদবের মৃত্যুর পর তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন। পরে মহেন্দ্রগড় কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হন এবং বিজেপির সাংগঠনিক কাজেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দিল্লি মেট্রোয় যাত্রীকে মারধর করে খুনের অভিযোগে গ্রেফতার বাবা ও আইনজীবী ছেলে

অন্যদিকে, উত্তরাখণ্ডের নতুন রাজ্যপাল ধল সিং বিসেন মধ্যপ্রদেশের বালাঘাটের প্রাক্তন লোকসভা সাংসদ। এর আগে তিনি মধ্যপ্রদেশের বিধায়ক এবং রাজ্য সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। স্কুলশিক্ষা, বন, পরিবহণ ও খনি দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি মধ্যপ্রদেশের চতুর্থ রাজ্য অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। পেশায় আয়ুর্বেদ চিকিৎসক বিসেন ভারতীয় চিকিৎসাপদ্ধতি এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে তার সম্পর্ক নিয়েও আগ্রহী।

ওডিশায় ব্রজমোহন রাম, সিকিমে দুষ্যন্ত গৌতম

ওডিশার নতুন রাজ্যপাল ব্রজমোহন রাম ঝাড়খণ্ডের প্রাক্তন সাংসদ। দলিত সমাজের ধোবি সম্প্রদায়ের এই নেতা পালামু লোকসভা কেন্দ্র থেকে পরপর তিনবার, ১৯৯৬, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে নির্বাচিত হয়েছিলেন। অবিভক্ত বিহারেও বিধায়ক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

রাজনীতির পাশাপাশি তপশিলি জাতি মোর্চা এবং ধোবি মহাসঙ্ঘের সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিক কাজ করেছেন ব্রজমোহন। চাঁদোয়া এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগের সঙ্গেও তাঁর যোগ রয়েছে। (New Governors)

সিকিমের নতুন রাজ্যপাল দুষ্যন্ত গৌতম বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি দলের তপসিলি জাতি মোর্চার সভাপতির দায়িত্বও সামলেছেন। দিল্লি পুরনিগমের কাউন্সিলর এবং রাজ্যসভার সাংসদ হিসেবেও কাজ করেছেন তিনি। দলিত সম্প্রদায়ের নেতা গৌতম দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং তপসিলি জাতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন।

প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল

ছয়টি রাজ্যে এই পরিবর্তনের ফলে একদিকে যেমন চারটি রাজ্য নতুন রাজ্যপাল পাচ্ছে, অন্যদিকে কেরল ও তামিলনাড়ুতেও দায়িত্বের পরিবর্তন হচ্ছে। নতুন নিয়োগের মাধ্যমে অভিজ্ঞ রাজনৈতিক নেতা ও প্রাক্তন জনপ্রতিনিধিদের সাংবিধানিক পদে নিয়ে আসা হয়েছে। তবে প্রত্যেকের ক্ষেত্রেই সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণের দিন থেকে নতুন নিয়োগ কার্যকর হবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now