রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মন্ত্রিত্ব ও রাজ্যসভার সদস্যপদ ছাড়তে চান এল মুরুগান, ইস্তফা দিলেন প্রধানমন্ত্রীকে

Published on: October 13, 2026
L Murugan
---Advertisement---

কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে তামিলনাড়ুর তৃণমূল স্তরের রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী এল মুরুগানের (L Murugan)। বিজেপিকে রাজ্যের তৃণমূল স্তরে আরও শক্তিশালী করতে এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতিতেই নিজের সময় দিতে চান তিনি। সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি এবং রাজ্যসভার সদস্যপদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন মুরুগান।

গ্রামে গ্রামে পৌঁছনোর পরিকল্পনা

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের সংগঠন মজবুত করার কাজে সরাসরি যুক্ত হতে চান। রাজ্যের প্রতিটি গ্রাম ও রাস্তায় মানুষের কাছে পৌঁছনো, দলের কর্মীদের পাশে থাকা এবং তামিলনাড়ুর সর্বত্র বিজেপির সংগঠন ছড়িয়ে দেওয়াই তাঁর লক্ষ্য। নিজের এই সিদ্ধান্তের কথা সমাজ মাধ্যম এক্সেও জানিয়েছেন তিনি।

মুরুগানের (L Murugan) কথায়, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশের এবং তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। এবার তিনি দলের কর্মীদের সঙ্গে থেকে আগামী লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে চান।

গুজব ছড়ানোর অভিযোগে ৪ মামলা দিল্লি পুলিশের, সরানো হল ৫০০ পোস্ট

শ্রমজীবী পরিবার থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায়

নিজের রাজনৈতিক জীবনের কথা বলতে গিয়ে মুরুগান জানিয়েছেন, কোনও রাজনৈতিক পরিবার থেকে উঠে আসেননি তিনি। তাঁর বাবা-মা দিনমজুরের কাজ করতেন এবং গবাদি পশু চরাতেন। এখনও তাঁরা কোনুর গ্রামের সাধারণ জীবনযাপন করেন। এমন একটি পরিবার থেকে উঠে এসে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

প্রায় তিন দশক ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং বিজেপির সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে মুরগানের। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন মুরুগান। ২০২১ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রকের দায়িত্বও তাঁর হাতে ছিল। এর আগে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতীয় তপসিলি জাতি কমিশনের সহ-সভাপতি ছিলেন তিনি। তামিলনাড়ু বিজেপির সভাপতির দায়িত্বও সামলেছেন মুরুগান (L Murugan)। এবার আবার সেই তামিলনাড়ুতেই ফিরতে চান তিনি। তাঁর এই আবেদন দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মঞ্জুর করেন কিনা সেটাই এখন দেখার।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “মন্ত্রিত্ব ও রাজ্যসভার সদস্যপদ ছাড়তে চান এল মুরুগান, ইস্তফা দিলেন প্রধানমন্ত্রীকে”

Comments are closed.