‘রামায়ণ’-এ কি এবার দেখা যাবে এক অন্য সীতাকে? নীতেশ তিওয়ারির পরিচালনায় আসন্ন এই ছবির নতুন প্রোমোতে (Ramayana New Promo) সাই পল্লবীর অ্যাকশন দৃশ্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। সীতার যোদ্ধা রূপের ঝলক দেখে উচ্ছ্বসিত নেটিজেনদের একাংশ। রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত এই ছবি মুক্তির আগেই দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
যোদ্ধা রূপে সীতা, মুগ্ধ নেটপাড়া
আজ প্রকাশিত প্রচারমূলক ভিডিয়োতে (Ramayana New Promo) ছবির পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং অভিনেতা রণবীর কাপুরকে ছবিটি নিয়ে কথা বলতে দেখা যায়। ভিডিয়োর কয়েকটি দৃশ্যের মধ্যে বিশেষ নজর কেড়েছে সাই পল্লবীর অ্যাকশন সিকোয়েন্স। সমাজ মাধ্যমে একাধিক ব্যবহারকারী সীতাকে যোদ্ধা রানি হিসেবে তুলে ধরার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সীতার এই রূপ ভারতীয় সিনেমায় নতুন মাত্রা যোগ করতে পারে।
ট্রেলারে নজর কেড়েছেন যশও
চলতি বছরের জুলাইয়ে ছবির প্রথম ট্রেলার প্রকাশিত হয়। দর্শকদের ভালো সাড়া মিললেও অনেকেই আরও চমকপ্রদ দৃশ্যের প্রত্যাশা করেছিলেন। কয়েক দিন আগে দ্বিতীয় ট্রেলার প্রকাশ্যে আসতেই ছবির ভিএফএক্স ও দৃশ্যায়ন প্রশংসা পায়। রাম ও সীতার পাশাপাশি রাবণের চরিত্রে যশের অভিনয়ও বিশেষভাবে নজর কেড়েছে।(Ramayana New Promo)
কবে মুক্তি পাবে ‘রামায়ণ’?
ছবিটি দুটি পর্বে মুক্তি পাবে। প্রথম পর্বের মুক্তি নির্ধারিত হয়েছে ৫ নভেম্বর, ২০২৬। দ্বিতীয় পর্ব আসার কথা আগামী বছরের দীপাবলিতে। সূত্র অনুযায়ী, ৪ নভেম্বর ৩০০টি পেইড প্রিভিউ শোয়ের পরিকল্পনাও রয়েছে। বড় ছবির ক্ষেত্রে আগাম প্রদর্শনী বক্স অফিসে উল্লেখযোগ্য আয় এনে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। এবার দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে ‘রামায়ণ’, সেদিকেই নজর। (Ramayana New Promo)
শিশুদের ইন্টারনেট ব্যবহারে নিয়ে বড় কথা সুপ্রিম কোর্টের, কী রয়েছে সেই নির্দেশে?












