পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের উপস্থিতিতেই সন্ত্রাসবাদ নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh) রাজনাথ সিং। তাঁর সাফ বার্তা, সন্ত্রাসবাদের কোনও অজুহাত থাকতে পারে না, এই মোকাবিলায় দ্বিচারিতারও জায়গা নেই। মঙ্গলবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সরকারপ্রধানদের কাউন্সিলের বৈঠকে এই মন্তব্য করেন তিনি।
‘সন্ত্রাসবাদকে মদতদাতাদেরও রেয়াত নয়’
Terrorism, peace और development के लिए गंभीर खतरा है। यह निर्दोष लोगों की जान लेने के साथ-साथ investment, commerce और युवाओं के भविष्य को भी प्रभावित करता है। Terrorism के खिलाफ न कोई दोहरा मापदंड हो सकता है, न कोई justification। इसके पूरे ecosystem को सामूहिक रूप से समाप्त करना होगा।
— Rajnath Singh (@rajnathsingh) October 20, 2026
(Rajnath Singh) রাজনাথ সিং বলেন, সন্ত্রাসবাদ উন্নয়নের অন্যতম বড় বিপদ। এর ফলে শুধু নিরীহ মানুষের প্রাণহানিই ঘটে না, ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগ ও বাণিজ্যও। তাঁর কথায়, সন্ত্রাসবাদ সমাজে উগ্রপন্থার প্রসার ঘটায় এবং তরুণদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করে। তাই যারা সন্ত্রাসবাদে অর্থ জোগায়, মদত দেয় কিংবা সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দেয়, তাদের কোনও জায়গা থাকা উচিত নয়। সন্ত্রাসবাদের গোটা ব্যবস্থাকে সম্মিলিতভাবে কঠোর হাতে নির্মূল করার আহ্বান জানান তিনি।

বৈঠকে রাজনাথের বিপরীত দিকে বসেছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। পাকিস্তানের বিদেশ মন্ত্রকও বৈঠকের একটি ভিডিয়ো প্রকাশ করেছে, যেখানে দু’জনকে একই টেবিলে বসে থাকতে দেখা যায়।
বিনামূল্যে ৫০০ বর্গমিটার জমি! ইউসুফ পাঠানকে ১৫ কোটির জমি-সুবিধা গুজরাট সরকারের
সন্ত্রাসবাদ নিয়ে আগেও সরব মোদি
এর আগে সেপ্টেম্বরে SCO-র বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সন্ত্রাসবাদে অর্থ জোগান, নিয়োগ, উগ্রপন্থার প্রচার এবং নিরাপদ আশ্রয়ের গোটা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-সহ একাধিক নেতা।
অপারেশন সিঁদুরের পরেও ভারতের অবস্থান স্পষ্ট
ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ করে আসছে। ২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী পরিকাঠামোয় হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। ভারত সন্ত্রাসবাদ ও তার আশ্রয়দাতাদের আলাদা করে দেখে না—এটাই নয়াদিল্লির অবস্থান।
দু’দিনের সরকারি সফরে তাজিকিস্তানে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী (Rajnath Singh) । দুশানবে বিমানবন্দরে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান তাজিকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এমোমালি সোবিরজোদা এবং বিদেশ মন্ত্রকের প্রতিনিধি শেরালি জনন।
আগামী এক সপ্তাহ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জানাল আবহাওয়া দফতর











2 thoughts on “পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সামনেই রাজনাথের হুঁশিয়ারি, সন্ত্রাসবাদ নিয়ে কী বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী?”
Comments are closed.