কোর্টে হাজিরা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কনভয়। (Rahul Gandhi Convoy Accident) উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে ধাক্কা লাগে কনভয়ের পাঁচটি গাড়ির। ঘটনায় আহত হয়েছেন একাধিক কংগ্রেস কর্মী ও নিরাপত্তারক্ষী। তবে দুর্ঘটনায় অক্ষত রয়েছেন রাহুল গান্ধী।
Table of Contents
লখনউ থেকে সুলতানপুর যাওয়ার পথে দুর্ঘটনা
Sultanpur, Uttar Pradesh: Several vehicles collided on the Purvanchal Expressway after a Fortuner SUV travelling behind Lok Sabha LoP Rahul Gandhi’s convoy went out of control. A car carrying a family travelling from Lucknow to Gorakhpur was also damaged in the accident. No official confirmation of serious injuries has been received so far.
— IANS (@ians_india) October 26, 2026
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। (Rahul Gandhi Convoy Accident) রাহুল গান্ধীর কনভয়ের পিছনের দিকে থাকা পাঁচটি গাড়ি অ্যাম্বুল্যান্সের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় রাহুল গান্ধী কনভয়ের অন্য গাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুর্ঘটনার ছবি
Several vehicles in Rahul Gandhi’s convoy, including five cars and an ambulance, collided on Purvanchal Expressway near Haliapur. Several were injured. Rahul is safe. Officials suspect sudden braking triggered the crash. https://t.co/TngmTrOM0b
— TOI Lucknow (@TOILucknow) October 26, 2026
(Rahul Gandhi Convoy Accident) দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক্সপ্রেসওয়ের ডান দিকের দ্রুতগতির লেনে ছিল অ্যাম্বুল্যান্সটি। অন্য লেনগুলিতে একাধিক গাড়ি কাছাকাছি অবস্থানে ছিল। সংঘর্ষের পর একটি স্করপিও গাড়ির সামনের বনেট দুমড়ে যেতে দেখা যায়। ধাক্কার পর গাড়িটি অ্যাম্বুল্যান্সের সামনে থেমে যায় বলে ফুটেজে দেখা গিয়েছে।
কী কারণে সুলতানপুর যাচ্ছিলেন রাহুল?
সোমবার সকালে লখনউ বিমানবন্দরে নামেন রাহুল গান্ধী। সেখান থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে সুলতানপুরের উদ্দেশে রওনা দেন তিনি। গন্তব্যে পৌঁছনোর প্রায় ৩৫ কিলোমিটার আগেই দুর্ঘটনাটি ঘটে। (Rahul Gandhi Convoy Accident) সুলতানপুরের বিশেষ MP-MLA আদালতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলার রায় ঘোষণার জন্য হাজির থাকার কথা ছিল তাঁর।
অমিত শাহকে নিয়ে মন্তব্য ঘিরে মামলা
২০১৮ সালের ৪ অগস্ট বিজেপি নেতা তথা সুলতানপুর জেলা সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান বিজয় মিশ্র রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২০১৮ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে একটি প্রচারসভায় বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাহুল। সেই মামলাতেই এদিন আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল কংগ্রেস সাংসদের। (Rahul Gandhi Convoy Accident)










1 thought on “রাহুল গান্ধীর কনভয়ের ৫ গাড়ির সঙ্গে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, আহত একাধিক”
Comments are closed.