রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

১৫ নভেম্বর থেকে স্মার্টফোনের দাম বাড়াছে এই সংস্থা

Published on: October 30, 2026
---Advertisement---

ভারতের বাজারে একাধিক স্মার্টফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশীয় সংস্থা Ai+। আগামী ১৫ নভেম্বর, ২০২৬ থেকে সংস্থার আটটি মডেলের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম বাড়বে। কোনও কোনও ফোনের দাম এক ধাক্কায় ৩ হাজার টাকা পর্যন্ত বাড়ছে। ফলে নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে ১৪ নভেম্বরের মধ্যেই কেনাকাটা সেরে ফেলতে হবে। কারণ, তার পর থেকেই কার্যকর হবে নতুন দাম। (Ai+ Smartphone Price Hike)

কোন ফোনের দাম কত বাড়ছে?

Ai+ Pulse 2 FE-এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের মডেলের দাম ৮,৯৯৯ টাকা থেকে বেড়ে হবে ১০,৯৯৯ টাকা। একই ভাবে Ai+ Pulse 2-এর ৪ জিবি ও ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দামও ৮,৯৯৯ টাকা থেকে বেড়ে ১০,৯৯৯ টাকা হচ্ছে। এর ১২৮ জিবি স্টোরেজের ৪ জিবি ও ৬ জিবি র‍্যাম মডেলের দাম যথাক্রমে ৯,৯৯৯ টাকা থেকে ১১,৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা থেকে ১২,৯৯৯ টাকা হবে। (Ai+ Smartphone Price Hike)

Ai+ Nova 2 5G-এর বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম ২ হাজার টাকা করে বাড়ছে। নতুন দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে। অন্য দিকে, Nova 2 Neo 5G-এর দাম বাড়ছে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের মডেলটির দাম ১২,৪৯৯ টাকা থেকে বেড়ে ১৪,৯৯৯ টাকা হবে।

Nova 2 Power 5G, Nova 2 Pro 5G এবং Nova 2 Ultra 5G-এর বিভিন্ন ভ্যারিয়েন্টের দামও বাড়ানো হচ্ছে। নতুন দাম অনুযায়ী, Nova 2 Power 5G-এর ৮ জিবি র‍্যাম মডেলের দাম ১৬,৯৯৯ টাকা থেকে বেড়ে ১৯,৯৯৯ টাকা হবে। Nova 2 Pro 5G এবং Nova 2 Ultra 5G-এর সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা হচ্ছে। তবে NovaFlip 5G-এর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম অপরিবর্তিত থাকছে। দাম থাকছে ৪৯,৯৯৯ টাকা। (Ai+ Smartphone Price Hike)

কেন বাড়ছে ফোনের দাম?

বারবার ফোনের দাম বাড়ানোর কারণ হিসেবে উঠে আসছে মেমোরি চিপের খরচ বৃদ্ধি। র‍্যাম ও স্টোরেজ তৈরির খরচ বাড়ায় একাধিক সংস্থা স্মার্টফোনের দাম বাড়াচ্ছে। Ai+ তার ব্যতিক্রম নয়। ভারতীয় বাজারে জায়গা করে নিতে আগ্রাসী প্রচার চালাচ্ছে মাধব শেঠের নেতৃত্বাধীন এই সংস্থা। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে বিজ্ঞাপন এবং সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এর মাধ্যমে প্রচারেও নজর কেড়েছে Ai+। এবার দাম বৃদ্ধির সিদ্ধান্তে ক্রেতাদের উপর কতটা প্রভাব পড়ে, সেটাই দেখার। (Ai+ Smartphone Price Hike)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now