ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাত্র ৫৯ মিনিটে ট্রেনে দিল্লি থেকে পৌঁছে যান আগ্রা, বুলেট ট্রেনকে গ্রিন সিগন্যাল কেন্দ্রের

Published on: November 1, 2026
---Advertisement---

মাত্র ৫৯ মিনিটে দিল্লি থেকে আগ্রা পৌঁছে যাবেন। এবার রেলপথে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনের পথে হাঁটছে মোদি সরকার। উত্তর ভারতে বুলেট ট্রেন করিডরে ছাড়পত্র দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্রকল্প বাস্তবায়িত হলে দিল্লি থেকে উত্তরপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে পৌঁছতে সময় অনেকটাই কমে যাবে (Bullet Train)।

Bullet Train: কোন স্টেশনে স্টপেজ?

আর দীর্ঘক্ষণ অপেক্ষা নয়, রেলের প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী ৫৯ মিনিটেই পৌঁছে যাবেন দিল্লি থেকে আগ্রা। দিল্লি, আগ্রা, কানপুর, লখনউ এবং বারাণসীর মতো গুরুত্বপূর্ণ শহরগুলিকে যোগাযোগ স্থাপন আরও উন্নত হবে। ফলে উত্তর ভারতের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি পর্যটন, ব্যবসা এবং শিল্পক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

চালু দিল্লি-বারাণসী বন্দে ভারত স্লিপার

অন্যদিকে, শনিবার থেকে চালু হলো বারাণসী-দিল্লি বন্দে ভারত স্লিপার। সমাজমাধ্যমে একটি পোস্টে এই নতুন বন্দে ভারত চালু হওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তীর্থযাত্রী থেকে শুরু করে অন্যান্য যাত্রীরাও এতে উপকৃত হবেন। এই নতুন ট্রেন চালু হওয়ার ফলে সহজেই দিল্লি থেকে বারাণসীতে পৌঁছে যাবেন । যাত্রাপথে এই ট্রেন গাজিয়াবাদ, আলিগড়, কানপুর এবং প্রয়াগরাজের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে স্টপেজ দেবে।

বারাণসী ও নয়াদিল্লির মধ্যে নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস পরিষেবার যাত্রার সূচনা করার আগে বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বুলেট ট্রেনের উত্তর করিডোরটিকে অনুমোদন দিয়েছেন, যা অনেকের জীবন বদলে দেবে।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী বুলেট ট্রেনের যে বর্ণনা তুলে ধরেছেন, তা তরুণ প্রজন্ম, মধ্যবিত্ত এবং ক্ষুদ্র শিল্পের কারিগরদের জন্য অত্যন্ত সুখকর হবে। আগামী ১০০ বছর পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই উদ্যোগকে মনে রাখবে।”

কাজ করবে‘মেক ইন ইন্ডিয়া’

এই প্রকল্পে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও উৎপাদনের উপর জোর দেওয়া হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বুলেট ট্রেন করিডরের নির্মাণকাজে ব্যবহৃত স্তম্ভ, গার্ডার থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরিতে দেশীয় প্রযুক্তি এবং ভারতীয় কর্মীদের দক্ষতাকে কাজে লাগানো হবে। অর্থাৎ, ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের উপর ভিত্তি করেই এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া হবে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “মাত্র ৫৯ মিনিটে ট্রেনে দিল্লি থেকে পৌঁছে যান আগ্রা, বুলেট ট্রেনকে গ্রিন সিগন্যাল কেন্দ্রের”

Comments are closed.