ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Jio-র ধামাকা অফার; মাত্র ৫৫৫ টাকায় পান ১০০০ GB ডেটা

Published on: November 4, 2026
Jio Data Plan
---Advertisement---

(Jio Data Plan) মাত্র ৫৫৫ টাকায় মিলবে ১০০০ জিবি হাই-স্পিড ডেটা। ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে এমনই একটি ডেটা ভাউচার নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও। এখানেই শেষ নয়, আরও বেশি ডেটার জন্য রয়েছে অন্য একটি আকর্ষণীয় প্ল্যানও। তবে এই অফার নিয়ে গ্রাহকদের জন্য রয়েছে একটি বিশেষ শর্ত। কী সেই বিশেষ শর্ত? কারা পাবেন এর সুবিধা?

মাত্র ৫৫৫ টাকায় মিলবে ১০০০ জিবি ডেটা

Jio-র ৫৫৫ টাকার ডেটা ভাউচারে গ্রাহকরা পাবেন মোট ১০০০ জিবি বা ১ টিবি অতিরিক্ত ডেটা। (Jio Data Plan) নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে দাঁড়াবে ৬৪ Kbps-এ। তবে এই প্ল্যানের সঙ্গে কোনও ভয়েস কলিংয়ের সুবিধা থাকছে না। পাশাপাশি, নির্ধারিত ৫৫৫ টাকার উপর অতিরিক্ত GST দিতে হবে।

১৫৫৫ টাকায় ৩০০০ জিবি ডেটা

শুধু ৫৫৫ টাকার প্ল্যানই নয়, আরও একটি ডেটা ভাউচার এনেছে Jio। (Jio Data Plan) ১৫৫৫ টাকার এই প্ল্যানে পাওয়া যাবে ৩০০০ জিবি বা ৩ টিবি অতিরিক্ত ডেটা। এই ডেটার নির্ধারিত সীমা শেষ হলে ইন্টারনেটের গতি কমে হবে ৬৪ Kbps। এখানেও ভয়েস কলিং-সহ অন্য কোনও অতিরিক্ত সুবিধা নেই। তবে দিতে হবে অতিরিক্ত GST।

কারা পাবেন এই সুবিধা?

মনে রাখতে হবে, এই দুটি প্ল্যানই শুধুমাত্র সক্রিয় JioFiber অথবা JioAirFiber সংযোগ থাকা গ্রাহকদের জন্য। অর্থাৎ, সাধারণ প্রিপেড মোবাইল ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না। JioHome ব্রডব্যান্ড পরিষেবার আওতায় থাকা গ্রাহকরাই এই ডেটা ভাউচার ব্যবহার করতে পারবেন। (Jio Data Plan)

AirFiber গ্রাহকদের জন্য কতটা লাভজনক?

JioAirFiber গ্রাহকরা সাধারণত তাঁদের প্ল্যানে ১ টিবি ডেটা পান। অন্যদিকে, JioFiber গ্রাহকদের জন্য মাসিক ডেটা ব্যবহারের সীমা ৩.৩ টিবি। ফলে অতিরিক্ত ডেটার প্রয়োজন না হলে এই ভাউচারগুলির চাহিদা তুলনামূলক কম হতে পারে। তাছাড়া, এই ডেটা ভাউচারগুলির মেয়াদ মূল ব্রডব্যান্ড প্ল্যানের মেয়াদের সঙ্গে যুক্ত। ফলে মূল প্ল্যানের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডেটার সুবিধাও হারানোর সম্ভাবনা রয়েছে। (Jio Data Plan)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now