ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রথমার্ধে সুহেলের দাপটে দিশেহারা পাকিস্তান, শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ গোলে জয় ভারতের

Published on: November 5, 2026
India vs Pakistan
---Advertisement---

ক্রিকেটে (India vs Pakistan) ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ উত্তেজনা। দুই দেশের ফুটবল লড়াইয়েও যে এমন নাটকীয়তা অপেক্ষা করছে, তা হয়তো ম্যাচের শুরুতে বোঝা যায়নি। বাংলাদেশের ঢাকায় SAFF Championship 2026-এর গ্রুপ বি-র প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখাল ভারত। প্রথমার্ধেই তিন গোল করে কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছিল ব্লু টাইগার্স। কিন্তু শেষ কয়েক মিনিটে ছবিটা একেবারে বদলে গেল। পরপর দু’টি গোল করে ভারতীয় শিবিরে চাপ বাড়াল পাকিস্তান। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ল নৌশাদ মুসার দল।

প্রথমার্ধেই সুহেল-কিপগেনের দাপট

ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন বিজয় ভার্গিস। অন্যদিকে পাকিস্তানকে নেতৃত্ব দেন ইউসুফ ইজাজ বাট। ফিফা ক্রমতালিকায় ভারত ১৩৮ নম্বরে, পাকিস্তান ১৯৭ নম্বরে। (India vs Pakistan) ম্যাচের আগে দুই দলের শক্তির ফারাক থাকলেও ভারতকে সতর্ক থাকার প্রয়োজন ছিল। কারণ, পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ ছিল না।

(India vs Pakistan) ১৩ মিনিটে গোলের খাতা খোলে ভারত। বাঁ দিক দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যান মহম্মদ সুহেল। বক্সের মধ্যে নিখুঁত ক্রস বাড়ান তিনি। ফাঁকায় দাঁড়িয়ে থাকা সুহেল আহমেদ ভাট সহজেই বল জালে জড়িয়ে দেন। এর ঠিক ছয় মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ভাট। মাঝমাঠ থেকে দুরন্ত থ্রু বল বাড়ান ঋকির শাবং। ডিফেন্ডারকে গতিতে পিছনে ফেলে গোলরক্ষককে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান মোহনবাগানের এই তরুণ ফরোয়ার্ড।

৩১ মিনিটে ভারতের তৃতীয় গোল। নৌফালের পাস থেকে বক্সে ঢুকে শট নেন মাংলেনথাং কিপগেন। পাকিস্তানের গোলরক্ষক বলের নাগাল পেলেও গোল আটকাতে পারেননি। এর আগে পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তান। শায়াক দস্তের শট চলে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে।

শেষ চার মিনিটে দুই গোল পাকিস্তানের

দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণের ঝাঁজ কিছুটা কমে যায়। একাধিক পরিবর্তন করেও গোলের ব্যবধান বাড়াতে পারেননি নৌশাদ মুসার ছেলেরা। উল্টে ম্যাচের শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান।

(India vs Pakistan) ৯০ মিনিটের পর প্রথম সংযোজিত সময়েই গোল করে ব্যবধান কমান নাজিব উল্লাহ। বাঁ দিক থেকে জুনেইদ শাহের দুরন্ত ক্রসে হেড করে বল জালে পাঠান তিনি। এরপর ৯০+৪ মিনিটে আলমগির আলি খান গাজির অসাধারণ ভলি। ডান দিক থেকে ম্যাককিলের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে অ্যাক্রোবেটিক ফিনিশে গোল করেন তিনি।

(India vs Pakistan) শেষ মুহূর্তে দুই গোল হজম করলেও জয় হাতছাড়া হয়নি ভারতের। ৩-২ ব্যবধানে জয় দিয়ে SAFF Championship অভিযান শুরু করল ব্লু টাইগার্স। তবে প্রথমার্ধের দাপটের পর শেষ দিকে রক্ষণে যে ফাঁক তৈরি হয়েছিল, তা পরের ম্যাচগুলির আগে চিন্তা বাড়াবে ভারতীয় শিবিরে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now