ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শরীরে কোকেনের উপস্থিতি! এক মাস নির্বাসন কাটালেন KKR-এর এই প্রাক্তন তারকা

Published on: November 6, 2026
Chris Lynn suspended
---Advertisement---

তাঁর শরীরে মাদক উপাদান মিলেছে (Chris Lynn suspended)। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্রিস লিনকে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট থেকে এক মাসের জন্য নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসিবি (ECB)-বা ইংল্যান্ড ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড। চলতি বছরের ১৮ জুলাই টি-২০ ব্লাস্টের ফাইনালে ডোপ পরীক্ষায় তাঁর শরীরে কোকেনের উপস্থিতি ধরা পড়েছিল। সেইদিন তিনি নর্দাম্পটনশায়ারের (Northamptonshire) হয়ে খেলছিলেন। শুক্রবার এই বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে ECB।

Chris Lynn suspended: কী বলল ECB?

ECB জানায়,”ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেটার ক্রিস লিনকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। “ইংল্যান্ডের ‘ক্রিকেট রেগুলেটর’-এর তথ্য অনুযায়ী, ১৮ জুলাই ইংল্যান্ডে টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে লিনের ডোপ পরীক্ষা করা হয়েছিল (Chris Lynn suspended)। সেই পরীক্ষায় তাঁর শরীর থেকে কোকেনের উপাদান মেটাবোলাইট পাওয়া যায়। তারপরেই এই সিদ্ধান্ত নেয় ECB।

তদন্তে প্রমাণিত হয়, লিন খেলার মাঠের বাইরেই এই নিষিদ্ধ মাদক নিয়েছিলেন। যদিও ক্রিস লিন এই ঘটনার পর তিনি ভুল স্বীকার করেন। এর ফলে নিষেধাজ্ঞার মেয়াদ ৩ মাস থেকে কমিয়ে ১ মাস করা হয়। চলতি বছরের ৩১ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি ছিল। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ বর্তমানে পেরিয়ে গেছে।

লিন অস্ট্রেলিয়ার হয়ে ১৮টি টি-২০ আন্তর্জাতিক ও চারটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এছাড়াও আইপিএলে তিনি ডেকান চার্জার্স, কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন। ২০২১ সালে আইপিএলে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। তখন তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছিলেন।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now