ভারতের রেলস্টেশনে প্রবেশ করতে সাধারণত টিকিট থাকলেই চলে। কিন্তু দেশের এমন একটি রেলস্টেশন রয়েছে, যেখানে শুধু ট্রেনের টিকিট থাকলেই হবে না, সঙ্গে রাখতে হবে বৈধ পাসপোর্ট ও ভিসাও। প্রয়োজনীয় নথি না থাকলে স্টেশনে প্রবেশ করা কিংবা ট্রেনে ওঠার অনুমতি মেলে না। সীমান্তের কাছাকাছি অবস্থিত এই স্টেশনকে ঘিরে রয়েছে ভারত-পাকিস্তানের রেল যোগাযোগের এক বিশেষ ইতিহাস। স্টেশনটির নাম (Attari Shyam Singh Railway Station) আটারি শ্যাম সিং রেলওয়ে স্টেশন।
কোথায় রয়েছে এই স্টেশন?
পাঞ্জাবের অমৃতসর জেলায় ভারত-পাকিস্তান সীমান্তের একেবারে কাছে অবস্থিত (Attari Shyam Singh Railway Station) আটারি শ্যাম সিং রেলওয়ে স্টেশন। আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী হওয়ায় এই স্টেশনে নিরাপত্তা ও প্রবেশের ক্ষেত্রে রয়েছে অত্যন্ত কড়াকড়ি। বৈধ অনুমতি ছাড়া সাধারণ মানুষের স্টেশন চত্বরে প্রবেশের সুযোগ নেই।
সমঝোতা এক্সপ্রেসের সঙ্গে জড়িয়ে ইতিহাস
একসময় (Attari Shyam Singh Railway Station) এই স্টেশন ছিল ভারত-পাকিস্তানের মধ্যে চলাচলকারী বিখ্যাত সমঝোতা এক্সপ্রেসের ভারতীয় প্রান্তের শেষ স্টেশন। দিল্লি থেকে লাহোরগামী যাত্রীরা এখানে কাস্টমস ও অভিবাসন (ইমিগ্রেশন) সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতেন। পাকিস্তানে যাওয়ার আগে যাত্রীদের পাসপোর্ট ও বৈধ ভিসা যাচাই করা হতো। প্রয়োজনীয় নথি না থাকলে ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হতো না।
কেন এত কড়া নিরাপত্তা?
সীমান্তবর্তী এলাকা হওয়ায় স্টেশন চত্বরে BSF এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির নজরদারি বজায় থাকত। বৈধ নথি ছাড়া প্রবেশের ক্ষেত্রে বিদেশি আইনে (Foreigners Act) গ্রেফতার ও জেল পর্যন্ত হতে পারত।
২০১৯ থেকে বন্ধ সমঝোতা এক্সপ্রেস
ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনার জেরে ২০১৯ সালের অগস্টে সমঝোতা এক্সপ্রেস পরিষেবা বন্ধ হয়ে যায়। বর্তমানে এখান থেকে আন্তর্জাতিক ট্রেন চলাচল হয় না। তবে সীমান্তবর্তী অবস্থানের কারণে নিরাপত্তার কড়াকড়ি এখনও গুরুত্বপূর্ণ। ভারতীয় রেলের ইতিহাসে তাই বিশেষ পরিচিতি রয়েছে (Attari Shyam Singh Railway Station) আটারি স্টেশনের।












