টেবিলের উপর রাখা ছোট্ট পেন ড্রাইভটি হাতে নিলেই চোখে পড়ে তার গায়ে থাকা ছোট দুই ফুটো। অনেকেই ভাবেন, দেখতে সুন্দর করার জন্যই হয়তো এই ফুটো রাখা হয়েছে। কিন্তু এর পিছনে রয়েছে ব্যবহারিক কারণও। পেন ড্রাইভ ধরতে সুবিধা থেকে শুরু করে হারিয়ে যাওয়া আটকানো একাধিক কাজে লাগে এই ছোট ফুটো। (Pen Drive)
শক্ত করে ধরতে সাহায্য করে
ল্যাপটপ বা কম্পিউটারের USB পোর্ট থেকে পেন ড্রাইভ বার করার সময় ভালো করে ধরা জরুরি। পেন ড্রাইভের গায়ের ফুটোগুলি আঙুলের গ্রিপ কিছুটা শক্ত করতে সাহায্য করে। ফলে হাত থেকে পিছলে যাওয়ার সম্ভাবনা কমে। এতে পেন ড্রাইভ পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও কমে। (Pen Drive)
চাবির রিং বা স্ট্র্যাপ লাগানোর সুবিধা
এই ফুটোগুলির সবচেয়ে পরিচিত ব্যবহার হলো ছোট রিং, কী চেন বা স্ট্র্যাপ লাগানো। পেন ড্রাইভকে চাবির রিং, ব্যাগ বা অন্য কোনও স্ট্র্যাপের সঙ্গে আটকে রাখা যায়। ফলে ছোট ডিভাইসটি হারিয়ে যাওয়ার ভয় অনেকটাই কমে। পড়ুয়া থেকে অফিসকর্মীদের গুরুত্বপূর্ণ তথ্য সঙ্গে রাখেন এমন অনেকের জন্যই এটি কাজে আসে।
পড়ে যাওয়া থেকেও সুরক্ষা
পেন ড্রাইভ আকারে ছোট। তাই কোথাও রেখে দিলে বা পকেট থেকে বের করার সময় সহজেই পড়ে যেতে পারে। ফুটোয় স্ট্র্যাপ লাগানো থাকলে সেটিকে ব্যাগ বা বেল্টের সঙ্গে আটকে রাখা যায়। ফলে মাটিতে পড়ে যাওয়ার ঝুঁকি কমে। (Pen Drive)
কিছু মডেলে তাপ নিয়ন্ত্রণেও ভূমিকা
দীর্ঘ সময় ধরে তথ্য আদানপ্রদান করলে পেন ড্রাইভ গরম হয়ে যেতে পারে। কিছু মডেলের নকশায় থাকা ফুটো বায়ু চলাচলে সামান্য সাহায্য করতে পারে। এতে গরম হওয়া কমায়। অর্থাৎ, পেন ড্রাইভের গায়ের ছোট ফুটো শুধু সাজসজ্জার জন্য নয়। ব্যবহার সহজ করা, ধরে রাখা, সঙ্গে বহন করা এবং হারিয়ে যাওয়া আটকানোর মতো একাধিক সুবিধার কথা মাথায় রেখেই এই নকশা করা হয়। একটি ছোট স্ট্র্যাপ বা কী-রিং লাগিয়েই তাই পেন ড্রাইভকে আরও নিরাপদে ব্যবহার করা সম্ভব। (Pen Drive)












