ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পোল্যান্ডের ক্রাকোতে এলোপাথাড়ি গুলি! নিহত ৫, জখম হামলাকারী

Published on: November 8, 2026
shooting at polands krakow
---Advertisement---

পোল্যান্ডে এলোপাথাড়ি গুলি। বন্দুকবাজের হামলায় অন্তত নিহত পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর মেন মার্কেট স্কোয়ারে এই ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে পুলিশও রয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জখম হামলাকারী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

shooting at polands krakow: পুলিশ কী জানিয়েছে?

ক্রাকো পুলিশ জানিয়েছে, হামলাকারী শহরের পর্যটন কেন্দ্রে ‘মেইন স্কোয়ার’-এ গাড়ি চালিয়ে ঢোকার সময় সেখানে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন। পোল্যান্ড পুলিশ এক্স হ্যান্ডেলে একটি পোস্টে হতাহতের খবর নিশ্চিত করেছে। সেখানে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ মেন মার্কেট স্কোয়ারের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১২ জনেরও বেশি আহত হয়েছেন। পুলিশের গুলিতে হামলাকারী জখম হয়েছে (shooting at polands krakow)।

কী বলছে আমেরিকা?

পোল্যান্ডে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত টম রোজ ‘এক্স’ (X)-এ লিখেছেন, “এই অন্ধকার সময়ে আমেরিকা পোল্যান্ডের পাশে দাঁড়িয়েছে, ঠিক যেমন পোল্যান্ড তার প্রিয় ক্রাকো শহরের নাগরিকদের পাশে দাঁড়িয়েছে।” ক্রাকো পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটি রাজধানী ওয়ারশ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত (shooting at polands krakow)।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি জানান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খবর নিচ্ছেন তিনি। পাশাপাশি হামলার নেপথ্য কারণ এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর আহতদের উদ্ধারের সময়ে মেন মার্কেট স্কোয়ারে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার অবতরণ করে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয়েছে তদন্ত। তবে নিহতদের পরিচয় এবং হামলার নেপথ্যে কী কারণ রয়েছে, সে সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now