ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দীপাবলির রাতেই বিষাক্ত ধোঁয়ায় ঢাকল দিল্লি; AQI ৩৭৩, একাধিক এলাকায় ৪০০ পার

Delhi AQI Diwali 2026
---Advertisement---

আলোর উৎসব দীপাবলিতেই অন্ধকারের চাদরে ঢাকল রাজধানী দিল্লি। (Delhi AQI Diwali 2026) আতসবাজির ধোঁয়া ও দূষণের জেরে দিল্লি-সহ গোটা এনসিআর অঞ্চলে তৈরি হয়েছে ঘন ধোঁয়াশা। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যাওয়ায় নতুন করে উদ্বেগ বাড়ছে। রবিবার, ৮ নভেম্বর রাতেই দিল্লির সামগ্রিক বায়ুর গুণমান সূচক (AQI) পৌঁছে গেল ৩৭৩-এ। একাধিক এলাকায় AQI ৪০০ ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক।

দিল্লির AQI ৩৭৩, একাধিক এলাকায় ৪০০ পার

(Delhi AQI Diwali 2026) CPCB-র Sameer অ্যাপের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর রাত ১১টা ৫ মিনিটে দিল্লির AQI ছিল ৩৭৩, যা ‘ভেরি পুওর’ বা অত্যন্ত খারাপ শ্রেণিতে পড়ে। একই সময়ে নয়ডায় ৩১৯, গাজিয়াবাদে ৩৬০, গুরুগ্রামে ২৮০ এবং ফরিদাবাদে ২৯৭ রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, আলিপুর, বাওয়ানা, বুরারি, চাঁদনি চক, মুন্ডকা, পাঞ্জাবি বাগ, রোহিণী ও বিবেক বিহারের মতো একাধিক এলাকায় AQI ৪০০ ছাড়িয়েছে। অর্থাৎ সেখানে দূষণের মাত্রা পৌঁছেছে ‘সিভিয়ার’ বা ভয়াবহ পর্যায়ে।

CPCB-র নির্ধারিত সূচক

  • ০-৫০ ভালো
  • ৫১-১০০ সন্তোষজনক
  • ১০১-২০০ মাঝারি
  • ২০১-৩০০ খারাপ
  • ৩০১-৪০০ অত্যন্ত খারাপ
  • ৪০১-৫০০ ভয়াবহ

আগেই GRAP-এর তৃতীয় ধাপ কার্যকর

দীপাবলির আগে দূষণ বৃদ্ধির আশঙ্কায় দিল্লি-এনসিআর জুড়ে GRAP-এর তৃতীয় ধাপ কার্যকর করেছিল বায়ুদূষণ নিয়ন্ত্রণ কমিশন (CAQM)। পূর্বাভাসের ভিত্তিতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, এয়ার কোয়ালিটি আর্লি ওয়ারনিং সিস্টেমের পূর্বাভাস অনুযায়ী, ৯ নভেম্বর থেকে কয়েক দিন দিল্লির বাতাস ‘সিভিয়ার’ পর্যায়ে থাকতে পারে। (Delhi AQI Diwali 2026)

সরকারি তথ্য নিয়েই প্রশ্ন পরিবেশকর্মীদের

(Delhi AQI Diwali 2026) দূষণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ থাকা সত্ত্বেও নিয়ম মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশকর্মীরা। NDTV-কে পরিবেশকর্মী ভাবরিন কান্ধারি বলেন, “নাগরিকেরা শুধু সরকারি ড্যাশবোর্ডের উপর নির্ভর করছেন না। বহু মানুষ নিজেদের AQI মনিটরে বছরের পর বছর একই সময়ে দূষণের মাত্রা মাপছেন। সেই তথ্য, দৃশ্যমান ধোঁয়ার চাদর এবং অবিরাম বাজির শব্দ অন্য বাস্তবতার কথাই বলছে।”

তাঁর আরও অভিযোগ, “Sameer অ্যাপে AQI প্রায় ৪০০ দেখালেও বাস্তবে দূষণের মাত্রা আরও বেশি হতে পারে। শহরের গড় AQI দিয়ে প্রতিটি এলাকার পরিস্থিতি বোঝা সম্ভব নয়।”

বাজি পোড়ানোর নির্দিষ্ট সময়সীমা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “নিয়ম ভাঙা হলে বাজি পোড়ানোর সময়সীমা ঘোষণা করে লাভ কী? শিশুদের ফুসফুস ও বিকাশমান মস্তিষ্কের ক্ষতি হচ্ছে। আমাদের প্রয়োজন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তথ্য।”

তাঁর দাবি, ৬ নভেম্বর অন্তত ১১টি পর্যবেক্ষণ কেন্দ্রে তথ্যের ঘাটতি ছিল। ২২টি ঘণ্টাভিত্তিক PM2.5 এবং ২৭টি PM10 রিডিং পাওয়া যায়নি। IIT দিল্লি, নাংলোই ও NSIT দ্বারকায় সন্ধ্যার সময়েও তথ্য সংগ্রহে সমস্যা হয়েছিল বলে অভিযোগ।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now