ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাংলাদেশের বস্তি দেখিয়ে ভারতকে বদনাম, কাঠগড়ায় ১৫০ চিনা ভ্লগার

Chinese Vloggers
---Advertisement---

বাংলাদেশের ঢাকার বস্তি ও দরিদ্র এলাকাগুলির ছবি তুলে চিনের সোশ্যাল মিডিয়ায় সেগুলিকে ভারতের রাজধানী নয়াদিল্লি বলে প্রচার। (Chinese Vloggers) শুধু স্থান পরিচয় নিয়েই বিভ্রান্তি নয়, স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা, পরিচ্ছন্নতা ও পানীয় জল নিয়েও আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে প্রায় ১৫০ জন চিনা নাগরিকের বিরুদ্ধে। বাংলাদেশের সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদন ঘিরে এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, নিছক ভিউ বাড়ানোর কৌশল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য?

ঢাকার বস্তিকে নয়াদিল্লি বলে পরিচয়

বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলো-র ৬ নভেম্বরের তদন্তমূলক প্রতিবেদন অনুযায়ী, ঢাকার টেকপাড়া এবং উত্তরা সেক্টর ১২-সহ একাধিক দরিদ্র এলাকায় ভিডিয়ো করছেন (Chinese Vloggers) চিনা কনটেন্ট ক্রিয়েটররা। তাঁদের অভিযোগ, WeChat ও Douyin-এর মতো চিনা প্ল্যাটফর্মে লাইভ করে ঢাকার এলাকাগুলিকে নয়াদিল্লি বলে পরিচয় দেওয়া হচ্ছে।

১ নভেম্বর উত্তরা সেক্টর ১২ থেকে লাইভ করেন মিয়ানমিয়ান নামে এক চিনা মহিলা। সেখানে বাড়িঘরকে নোংরা ও অস্বাস্থ্যকর বলে বর্ণনা করেন তিনি। অন্যদিকে, ওয়াং ওয়েই নামে এক চিনা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, টেকপাড়ার একটি চায়ের দোকানে দাঁড়িয়ে তিনি দাবি করেন, স্থানীয়দের চা তৈরি হয় গরুর মূত্র ও নোংরা নদীর জল দিয়ে।

কয়েক মাস ধরেই চলছে শুটিং

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ২৮ মে-র প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস ধরেই টেকপাড়ায় ভিডিয়ো করছেন (Chinese Vloggers) চিনা কনটেন্ট ক্রিয়েটররা। Bilibili ও Youku-তে আপলোড করা ভিডিয়োগুলির শিরোনামে ‘গরিব’, ‘নোংরা’ ও ‘বস্তি’র মতো শব্দ ব্যবহার করা হয়েছে। দীর্ঘক্ষণ শুটিংয়ের জন্য কয়েকজনকে আইফোনের সঙ্গে কুলিং ফ্যান ব্যবহার করতেও দেখা গিয়েছে।

কালের কণ্ঠের ৬ জুলাইয়ের প্রতিবেদনেও উত্তরা সেক্টর ১২-তে চিনা নাগরিকদের নিয়মিত যাতায়াতের কথা উঠে আসে। স্থানীয়দের দাবি, তিন-চার মাস ধরে একই এলাকায় আসছেন তাঁরা।

গোপনীয়তা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

বাসিন্দাদের অভিযোগ, অনুমতি ছাড়াই বাড়ি, রান্নাঘর এমনকী শৌচাগারেও ক্যামেরা নিয়ে ঢুকেছেন কয়েকজন। স্থানীয় মহিলাদের গাইড হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রথম আলো জানিয়েছে, এক গাইড দৈনিক ৭০০-৮০০ টাকা পান। অন্যদিকে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, এই পারিশ্রমিক ৫০০-১,০০০ টাকা পর্যন্ত।

(Chinese Vloggers) এক চিনা লাইভস্ট্রিমার প্রথম আলোকে জানিয়েছেন, এই ভিডিয়োগুলি চিনা দর্শকদের জন্য পণ্য প্রচারের কাজের সঙ্গে যুক্ত। তবে কেন বাংলাদেশের দরিদ্র এলাকাগুলিকেই বেছে নেওয়া হচ্ছে, তার ব্যাখ্যা দেননি তিনি।

উত্তরা পশ্চিম থানার আধিকারিকদের বক্তব্য, এলাকায় (Chinese Vloggers) চিনা নাগরিকদের শুটিংয়ের বিষয়টি পুলিশের নজরে এসেছে। তবে তাঁদের উদ্দেশ্য স্পষ্ট নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

ভারতের বাড়তে থাকা অর্থনৈতিক প্রভাব এবং চিনের বিকল্প হিসেবে উৎপাদনকেন্দ্র খুঁজতে থাকা আন্তর্জাতিক সংস্থাগুলির প্রসঙ্গও এই বিতর্কে উঠে আসছে। তবে এটি ভারতের বিরুদ্ধে কোনও সংগঠিত প্রচার অভিযান, এমন প্রমাণ এখনও মেলেনি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, নিছক অনলাইন ভিউয়ের লোভ, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও বাণিজ্যিক বা প্রচারমূলক পরিকল্পনা?


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now