বিশ্বের অন্যতম দামি প্রযুক্তি সংস্থা Nvidia-র নেতৃত্বে বড়সড় পরিবর্তন। পদত্যাগের জল্পনা চলছিল তা শেষমেশ সত্যি হলো। (Jensen Huang Resigns) চিনের সঙ্গে কথিত গুপ্তচরবৃত্তির যোগ এবং একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যেই CEO-র পদ থেকে সরে দাঁড়ালেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। বৃহস্পতিবার, ১২ নভেম্বর, তাঁর পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে Nvidia-র পরিচালন পর্ষদ। আপাতত সংস্থার অন্তর্বর্তী CEO-র দায়িত্ব সামলাবেন CFO কোলেৎ ক্রেস।
Table of Contents
কেন পদ ছাড়লেন জেনসেন হুয়াং?
৬৩ বছর বয়সি হুয়াং Nvidia-র সহ-প্রতিষ্ঠাতা এবং সংস্থার চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী। চিনের এক ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সম্প্রতি আমেরিকার সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, ওই মহিলা বেজিংয়ের কাছে গোপন তথ্য পাচার করছিলেন। পাশাপাশি, সংস্থার এক অধস্তন কর্মীর সঙ্গেও হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসে।
এই পরিস্থিতিতে বুধবার পরিচালন পর্ষদের বৈঠক হয়। পরদিনই পদত্যাগের ঘোষণা। (Jensen Huang Resigns) সংস্থার বিবৃতি অনুযায়ী, হুয়াং CEO, প্রেসিডেন্ট এবং বোর্ড সদস্য—তিনটি পদ থেকেই অবিলম্বে সরে দাঁড়িয়েছেন।
দায়িত্বে কোলেৎ, খোঁজ স্থায়ী CEO-র
Nvidia-র বর্তমান CFO তথা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কোলেৎ ক্রেস অন্তর্বর্তী CEO হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ২০১৩ সাল থেকে সংস্থার সঙ্গে যুক্ত এবং আপাতত CFO-র দায়িত্বও পালন করবেন। স্থায়ী CEO নিয়োগের জন্য অভ্যন্তরীণ ও বহিরাগত—দুই ক্ষেত্র থেকেই প্রার্থী খুঁজবে পরিচালন পর্ষদ। পাশাপাশি, হার্ভে সি জোন্সকে সংস্থার প্রথম বোর্ড চেয়ারম্যান করা হয়েছে। (Jensen Huang Resigns)
FBI তদন্তে ট্রাম্পের মন্তব্য
এই বিতর্কের সূত্রপাত হয় The New York Times-এর একটি প্রতিবেদনের পর। সেখানে দাবি করা হয়, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আমেরিকার গোয়েন্দাদের সন্দেহ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে Nvidia-ও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। FBI-ও তদন্ত করছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(Jensen Huang Resigns) হুয়াংয়ের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “আমি ওঁকে জিজ্ঞাসা করেছিলাম, ওই মহিলা যে গুপ্তচর, তা কি তিনি জানতেন? তিনি বলেছিলেন, তাঁর কোনও ধারণা ছিল না। আমি ওঁকে বিশ্বাস করি।” চিন অবশ্য এই গুপ্তচরবৃত্তির অভিযোগে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। Nvidia-র দাবি, এখনও পর্যন্ত সংস্থার গোপন তথ্য বা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও প্রমাণ মেলেনি।
ধস Nvidia-র শেয়ারেও
এই বিতর্কের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। বৃহস্পতিবার আমেরিকার বাজার খোলার আগে Nvidia-র শেয়ারের দাম প্রায় ১৩ শতাংশ কমে যায়। পরে পতনের মাত্রা কিছুটা কমলেও সংস্থার বাজারমূল্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে সর্বোচ্চ স্তরে পৌঁছনোর পর থেকেই শেয়ারের দামে উল্লেখযোগ্য পতন হচ্ছিল।
এদিকে, আগামী ১৭ নভেম্বর তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে Nvidia। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে ফলাফল প্রকাশিত হবে এবং দুপুর ২টোয় আয় সংক্রান্ত আলোচনা শুরু হবে। (Jensen Huang Resigns) জেনসেন হুয়াংয়ের বিদায়ের পর সংস্থার ভবিষ্যৎ নেতৃত্ব এবং আর্থিক ফলাফল—দুই দিকেই এখন নজর বিনিয়োগকারীদের।














