ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড, সাত সকালে কালীঘাট মেট্রোর পাশে ধাবায় আগুন

Fire Near Metro
---Advertisement---

ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনা দক্ষিণ কলকাতায়। বুধবার সকালে কালীঘাট মেট্রো স্টেশনের পাশের একটি ধাবায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণ করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৮টার কিছু পরে ধাবাটিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে দেখে স্থানীয় বাসিন্দারাই প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বিভাগে। সকাল ৮টা ২২ মিনিট নাগাদ দমকলের কাছে আগুন লাগার খবর পৌঁছয়। এরপরই দেরি না করে ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। যুদ্ধকালীন তৎপরতা শুরু হয় আগুন নেভানোর কাজ। পরিস্থিতি বুঝে প্রয়োজনে আরও ইঞ্জিন পাঠানোর প্রস্তুতিও রয়েছে। (Fire Near Kalighat Metro)

দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে কী কারণে ধাবাটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও তদন্ত করে দেখা হবে।

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে ব্যস্ত রাসবিহারী মোড়ে মেট্রো স্টেশনের পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় সকালেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আগুন নেভানোর কাজ চলাকালীন আশপাশের রাস্তায় সাময়িক যানজটও তৈরি হয়। সব মিলিয়ে কিছুক্ষণের জন্য বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হলেও দমকলকর্মীরা তৎপরতায় খানিক স্বস্তি ফিরেছে এলাকায়।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now