ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বইপাড়ায় বুকস্টল ঘিরে SFI-ABVP সংঘাত, বুধবারও উত্তপ্ত কলেজ স্ট্রিট

SFI VS ABVP
---Advertisement---

বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিটে। মঙ্গলবারের পর বুধবার সকালেও পরিস্থিতি স্বাভাবিক হলো না। SFI এর পাশাপাশি একই জায়গায় বুকস্টল বসানোর দাবিতে অনড় ABVP। দুই ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থান, স্লোগান-পালটা স্লোগান এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায় কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। SFI এর অভিযোগ, কলেজ স্ট্রিটে তাদের বইয়ের স্টল বসানোর কাজে বাধা দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই বইপাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সংগঠনের সদস্য ও সমর্থকরা। ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধের জেরে যান চলাচলও ব্যাহত হয়। পুলিশ আধিকারিকরা বারবার অবরোধ তুলে নেওয়ার আবেদন জানালেও নিজেদের দাবিতে অনড় থাকেন বিক্ষোভকারীরা। এরপরই ধরপাকড় শুরু করে পুলিশ।

বুকস্টল ঘিরে মুখোমুখি দুই ছাত্র সংগঠন

মঙ্গলবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার নতুন করে উত্তেজনা ছড়ায়। SFI যদি কলেজ স্ট্রিটে বইয়ের স্টল বসাতে পারে, তাহলে তাঁরাও একই জায়গায় বুকস্টল করবেন বলে দাবি জানায় ABVP। এই দাবিকে কেন্দ্র করেই দুই ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকরা মুখোমুখি অবস্থান নেন। শুরু হয় স্লোগান-পালটা স্লোগান। বই নিয়ে বিক্ষোভে বসেন ABVP সমর্থকেরা। (SFI vs ABVP)

পুলিশের ব্যারিকেডের সামনে বিক্ষোভ

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। দুই পক্ষের জমায়েত সরানোর চেষ্টা শুরু হতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেডের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন ABVP কর্মীরা। ব্যারিকেড পেরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টাও করেন তাঁরা। অন্যদিকে, রাস্তার বিপরীত দিকে অবস্থান নেন SFI সমর্থকরা।

দুই পক্ষের জমায়েতের জেরে কলেজ স্ট্রিট চত্বরে যান চলাচল ও স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। বইপাড়ায় বুকস্টল বসানো নিয়ে শুরু হওয়া এই বিরোধে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now