ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পরপর তিন রাত রিয়াধে জরুরি সতর্কতা, সৌদিকে নতুন করে হুমকি হুথিদের

---Advertisement---

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াধকে লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়েছিল বলে জানিয়েছে জোট। পরপর তিন রাত ধরে রিয়াধে জরুরি সতর্কতা জারি হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। একই সঙ্গে সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরও একটি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে জোট। (Saudi Houthi Missile Attack)

রিয়াধে পরপর তিনদিন জরুরি সতর্কতা

শনিবারের এই ক্ষেপণাস্ত্র হামলার দু’দিন আগেই হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সৌদি আরবের সরকারি বিনিয়োগ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (PIF) সদর দফতর। রিয়াধের কিং আবদুল্লা ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত ওই বহুতল ভবনটি শহরের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন। বৃহস্পতিবারের হামলায় ভবনটির ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকেই রিয়াধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সৌদি আরবের সিভিল ডিফেন্স বিভাগ মোট আটবার জরুরি সতর্কতা জারি করে। যদিও প্রতিবারই কিছুক্ষণের মধ্যে সতর্কতা প্রত্যাহার করা হয়। শনিবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। (Saudi Houthi Missile Attack)

হোদেইদা বন্দরে সৌদি জোটের অভিযান

অন্যদিকে, শুক্রবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদায় বিশেষ সামরিক অভিযান চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের রাজধানী সানাতেও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, হোদেইদা বন্দরের এমন কিছু পরিকাঠামোতে হামলা চালানো হয়েছে, যেগুলি অস্ত্র পাচার এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহণের কাজে ব্যবহার করা হচ্ছিল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারও এই অভিযানের সমর্থন জানিয়েছে। তাদের অভিযোগ, ইরান থেকে পাচার করে আনা অস্ত্র গ্রহণ এবং সামরিক কার্যকলাপ চালানোর জন্য বন্দরটি ব্যবহার করছে হুথিরা। (Saudi Houthi Missile Attack)

সৌদি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি

সৌদি জোটের অভিযানের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। জেদ্দা-সহ সৌদি আরবের লোহিত সাগর উপকূলের একাধিক বন্দরে হামলার হুমকি দিয়েছে তারা। পাশাপাশি সৌদি আকাশসীমাকে অনিরাপদ বলে দাবি করে বিমান সংস্থাগুলিকেও সতর্ক করেছে। এখানেই শেষ নয়। রিয়াধের আর্থিক কেন্দ্র এবং সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমের আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রকেও নিশানা করার হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। (Saudi Houthi Missile Attack)

এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। তাদের আশঙ্কা, সংঘর্ষ আরও বাড়লে ইয়েমেনে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হতে পারে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now