ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাজস্থানের পর গুজরাটেও ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৭

Gujrat Accident
---Advertisement---

একই রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের দুই প্রান্তে ভয়াবহ পথ দুর্ঘটনা। রাজস্থানের কোটায় পথ দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যুর খবরের পর এবার গুজরাটের কচ্ছেও মর্মান্তিক দুর্ঘটনা। যদিও এই ঘটনাটি ঘটে রাজস্থানে দুর্ঘটনার কিছুক্ষণ আগেই। ট্রেলার ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একই পরিবারের সাত সদস্যের। মৃতদের মধ্যে রয়েছে মাত্র তিন মাসের এক শিশু এবং দুই নাবালিকা। শনিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ভুজ-খাভদা হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

Gujarat Car Truck Accident: রণ উৎসব ঘুরে ফেরার পথেই দুর্ঘটনা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের গাড়ওয়াল এলাকার বাসিন্দা ওই পরিবারের সদস্যরা রণ অফ কচ্ছ বা হোয়াইট রণ ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে গাড়িতে করে ভুজের দিকে ফিরছিলেন তাঁরা। সেই সময় উলটো দিক থেকে খাভদার দিকে আসা একটি মালবাহী ট্রেলারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি কার্যত দু’টুকরো হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা সাতজনের।

মৃতদের মধ্যে তিন মাসের শিশুসহ আরও দুই খুদের

মৃতদের মধ্যে রয়েছেন বছর ৩০-এর সৌরভ সিং জাসপাল সিং নেগি, তাঁর স্ত্রী সবিতা এবং তাঁদের তিন মাসের কন্যা শিশু শিবিকা। এছাড়া রয়েছেন রাজেশ সিং রাওয়াত ও তাঁর সাত বছরের মেয়ে রক্ষিতা। মৃত্যু হয়েছে রিঙ্কি নীতিন গুনসাই এবং তাঁর চার বছরের মেয়ে বামিকারও। জানা গিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে ভুজে কর্মরত সেনাবাহিনীর এক পরিবারেরও যোগ ছিল।

তদন্তে পুলিশ, হাসপাতালে সেনা আধিকারিকরা

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। সাতজনের দেহ উদ্ধার করে ভুজের একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন সেনাবাহিনীর আধিকারিকরাও। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, খাভদা সংলগ্ন রাস্তায় প্রায় এক মাস আগেও ভয়াবহ দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল। আর তারপর ফের একই রাতে রাজস্থান ও গুজরাটে পরপর এমন প্রাণঘাতী দুর্ঘটনা ফের রাতেরবেলা জাতীয় সড়কে যাত্রীদের নিরাপত্তা এবং পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলে দিল।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now