ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এল নিনোর দাপটে শীতে বিপর্যয়ের শঙ্কা, বিপদের মুখে হিমালয়, সতর্ক করল ICIMOD

El Nino
---Advertisement---

(El Nino) এল নিনোর প্রভাবে আসন্ন শীতেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা হিন্দুকুশ হিমালয় অঞ্চলে। অতিরিক্ত বৃষ্টিপাত, তুষারপাত থেকে বন্যা, ভূমিধস ও তুষারধসের ঝুঁকি বাড়তে পারে। এমনই সতর্কবার্তা উঠে এসেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ICIMOD-এর শীতকালীন আবহাওয়া সংক্রান্ত রিপোর্টে।

কোন কোন দেশে বাড়বে বৃষ্টির সম্ভাবনা?

কাঠমান্ডু-ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভলপমেন্ট (ICIMOD), বেইজিং নরমাল ইউনিভার্সিটি এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ অ্যাটমোস্ফেরিক ফিজিক্স যৌথভাবে প্রকাশ করেছে ‘হিন্দুকুশ হিমালায় উইন্টার আউটলুক ২০২৬’। রিপোর্ট অনুযায়ী, নেপাল, আফগানিস্তান ও বাংলাদেশ-সহ হিন্দুকুশ হিমালয়ের একাধিক দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিম হিমালয়ে ভারী বৃষ্টির জেরে স্থানীয় বন্যা, ভূমিধস ও তুষারধসের আশঙ্কা রয়েছে। উঁচু পার্বত্য এলাকায় বাড়তে পারে তুষারপাতও।(El Nino)

এল নিনোর প্রভাব কতটা ভয়াবহ?

আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক এন্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA)-এর পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে শক্তিশালী থেকে অতি শক্তিশালী (El Nino) এল নিনোর পরিস্থিতি তৈরি হয়েছে। ১৯৫০ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটি সবচেয়ে শক্তিশালী এল নিনো হওয়ার সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ।

তুষারপাত কমলে বাড়বে জলসংকট

(El Nino) আফগানিস্তান, পাকিস্তান, উত্তর ভারত ও নেপালের কিছু এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি তুষার জমার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে ভুটান ও পূর্ব জিজ়াংয়ে তুষারের পরিমাণ কমতে পারে। এর প্রভাব পড়তে পারে সেচ, জলবিদ্যুৎ উৎপাদন, নদীর জলপ্রবাহ ও বসন্তকালের জল সরবরাহে।

বনাঞ্চলেও অগ্নিকাণ্ডের আশঙ্কা

রিপোর্টে বলা হয়েছে, হিন্দুকুশ হিমালয়ের কিছু অংশে শুষ্ক আবহাওয়া ও দীর্ঘস্থায়ী শুষ্ক পর্বের কারণে বন ও তৃণভূমিতে আগুন লাগার ঝুঁকি বাড়বে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব জিজাং এবং মায়ানমারের কিছু এলাকায় এই আশঙ্কা বেশি। (El Nino)

প্রস্তুতির বার্তা ICIMOD-এর

গত বর্ষায় নেপাল ও ভুটানে হিমবাহ এবং পারমাফ্রস্টের পরিবর্তনজনিত একাধিক বিপর্যয় ঘটেছিল। অগস্টে ভুতেকোশি বন্যায় অন্তত ১,৫০০ জনের মৃত্যু এবং ৫,০০০-এর বেশি মানুষ নিখোঁজ হন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পুনর্বাসন ও পুনর্গঠনে ক্ষতির পরিমাণ আনুমানিক ৪.৭ বিলিয়ন ডলার।

ICIMOD-এর জলবিদ মনীশ শ্রেষ্ঠা বলেন, “বর্ষা শেষ হলেই বিপর্যয়ের প্রস্তুতি শেষ হয়ে যায় না। বৃষ্টিপাত আরও অনিয়মিত ও তীব্র হয়ে উঠছে। তাই পরিকল্পনার জন্য মরশুমি পূর্বাভাস এবং কখন, কোথায় পদক্ষেপ করতে হবে, তা নির্ধারণের জন্য স্বল্পমেয়াদি স্থানীয় পূর্বাভাস প্রয়োজন।”

(El Nino) আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর কাঠমান্ডুতে হিন্দুকুশ হিমালয়ের হিমবাহ ও তুষারস্তর নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে এই রিপোর্টের ফলাফল আলোচনা করবে ICIMOD.



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now