লোউই ইনস্টিটিউটের ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’ (Asia Power Index 2026) অনুযায়ী, তৃতীয় শক্তিশালী দেশ ভারত এবং এশিয়ার “প্রধান শক্তিধর রাষ্ট্র” হিসেবে নির্বাচিত হয়েছে। পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এশিয়ার দ্বিতীয় সর্বাধিক প্রভাবশালী আঞ্চলিক নেতা হিসেবে মূল্যায়ন করা হয়েছে (asia power index 2026)।
asia power index 2026: তৃতীয় স্থানে ভারত
টানা ৩ বছর জাপানকে পেছনে ফেলে তৃতীয় স্থান ধরে রেখেছে ভারত। ভারতের সামগ্রিক স্কোর ০.৫ পয়েন্ট বেড়ে ৪০.৫ হয়েছে, যা ২০১৮ সালে এই সূচক চালুর পর থেকে চিনের সঙ্গে ভারতের ক্ষমতার ব্যবধান অনেকটা কমে এসেছে। যদিও চিনের সামগ্রিক ক্ষমতা এখনও ভারতের চেয়ে প্রায় ৮০ শতাংশ বেশি। সূচক অনুযায়ী, আমেরিকা ও চিন ২০২৬ সালে এশিয়ার ‘মহাশক্তি’দেশ হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ১০০-এর মধ্যে তাদের স্কোর যথাক্রমে ৭৮.৯ ও ৭৩.৬ (asia power index 2026)।
ভারতের শক্তি ও দুর্বলতার ক্ষেত্র
এশিয়ায় ভারত এবছর প্রধান শক্তিশালী দেশ হিসাবে নিজের অবস্থান স্পষ্ট করেছে। আঞ্চলিক পর্যায়ে প্রতিরক্ষা বিষয়ক সম্পৃক্ততা বৃদ্ধি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রফতানির ফলে ভারতের প্রতিরক্ষা নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়েছে। পাশাপাশি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখায় ভারত শীর্ষ স্থানে উঠে এসেছে। তবে মধ্য প্রাচ্যের সংঘাতের সময় ভারতের নিষ্ক্রিয় অবস্থান ও তাঁর বৈশ্বিক নেতৃত্বের মূল্যায়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
আমেরিকা এবং চিনের মধ্যে শক্তির ব্যবধান কমে মাত্র ৫.৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এই সূচকের ইতিহাসে সর্বনিম্ন। ইরান যুদ্ধ ও শুল্ক নীতির কারণে আমেরিকার কূটনৈতিক প্রভাবে রেকর্ড পতন ঘটেছে। সাউথ-ইস্ট এশিয়ার প্রোগ্রাম ও এশিয়া পাওয়ার ইনডেক্সের পরিচালক হান্টার মার্সটন বলেন, “অস্থিরতা সত্ত্বেও, আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য উল্লেখযোগ্যভাবে দ্বিমেরুবিশিষ্টই রয়ে গিয়েছে। আমেরিকা ও চিন এখনও আধিপত্য বজায় রেখেছে। মধ্য শক্তির কোনও জোট কিংবা মেরুকরণ কোনওটিই এদের স্থানচ্যুত করতে পারেনি।”













