সব অপেক্ষার অবসান। অবশেষে নির্বাচিত হলো মিস ইউনিভার্স ২০২৬। গত ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগ্রেলট কলিসিয়ামে মিস ইউনিভার্স ২০২৬-এর আসর বসে। এই প্রতিযোগীতায় বিজয়ের মুকুট ছিনিয়ে নেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। মেক্সিকোর বর্তমান মিস ইউনিভার্স ফাতিমা বোশ তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আবেগঘন হয়ে পড়েন জেনিফার (miss universe 2026)।
miss universe 2026: আর কারা কারা ছিলেন প্রতিযোগিতায়?
প্রতিযোগিতার শুরুতেই সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়। এরপর সুইমস্যুট পর্বের মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা ১২ জনকে। ইভনিং গাউন পর্ব শেষে সেখান থেকে নির্বাচিত হন সেরা পাঁচজন। সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউ জিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ, ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ ও পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো।
চূড়ান্ত পর্বে বিচারকদের দুটি করে প্রশ্নের মুখোমুখি হন এই পাঁচ প্রতিযোগী। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় বরাদ্দ ছিল ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্নটি প্রত্যেকের জন্য আলাদা হলেও দ্বিতীয় প্রশ্নটি ছিল সকলের জন্য একই। প্রশ্নোত্তর পর্ব এবং সার্বিক মূল্যায়ন শেষে মিস ইউনিভার্স ২০২৬ হিসেবে ঘোষণা করা হয় পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটোর নাম (miss universe 2026)।
কী উত্তর দিলেন জেনিফার?
জেনিফার ব্যারেটো সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন, “আমার মতে, বিশ্বে এমন নেতাদের প্রয়োজন যারা পেশাগতভাবে সহানুভূতিশীল। আমরা এমন এক বিশ্বে বসবাস করি যেখানে আমরা প্রায়শই অন্যদের বিচার করি এবং তাঁদের নিয়ে প্রশ্ন তুলি। কিন্তু একজন নেতার উচিত নিজের মূল্যবোধের পক্ষে দাঁড়ানো। দৃষ্টান্ত স্থাপন করা এবং মানদণ্ডকে আরও উন্নত করা।”
অন্যদিকে, ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে মিস ইউনিভার্স ২০২৬-এর বিজয়ীর জন্য তৈরি করা হয় এক বিশেষ মুকুট। ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের এক সংস্থা এই মুকুট তৈরি করেছে। মুকুটটি তৈরি হয়েছে ১৮ ক্যারেটের হোয়াইট সোনা দিয়ে। এতে রয়েছে ৩ হাজার ১৫০টি হিরে। বিজয়ীর মাথায় এই মুকুটি পরিয়ে দেন মেক্সিকোর বর্তমান মিস ইউনিভার্স ফাতিমা বোশ।














