ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাসস্ট্যান্ডে মৃত্যুফাঁদ! পুণেতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ পড়ুয়ার

Pune Truck Accident
---Advertisement---

স্কুল-কলেজে যাতায়াতের জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন পড়ুয়ারা। আচমকাই পিছন থেকে ছুটে এল একটি দ্রুতগতির ট্রাক। কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পড়ুয়াদের ধাক্কা মারল ভারী গাড়িটি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু তিন পড়ুয়ার। আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণের বোদেব ঘাট এলাকার এক ব্যস্ত রাস্তায়। স্থানীয় গরওয়া হোটেলের কাছে দুপুর ১টা ৩৪ মিনিট নাগাদ দুর্ঘটনার মর্মান্তিক ফুটেজ সিসিটিভিতে ধরা পড়েছে।

Pune Truck Accident: সিসিটিভি ফুটেজে ভয়াবহ দৃশ্য

দুর্ঘটনার পরেই রাস্তার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, দ্রুতগতিতে আসা ট্রাকটি আচমকাই রাস্তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর রাস্তার পাশে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পড়ুয়াদের ধাক্কা মারে। ট্রাকটিকে এগিয়ে আসতে দেখে কয়েকজন পড়ুয়া প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছুটে পালানোর চেষ্টা করেন। কিন্তু সকলের পক্ষে সরে যাওয়ার সুযোগ হয়নি। কয়েকজন ট্রাকের ধাক্কায় পড়ে যান এবং ভারী গাড়িটির চাকা তাদের শরীরের উপরে উঠে যায়। আর তাতেই মৃত্যু হয় পড়ুয়াদের।

দুর্ঘটনার পরেও থামেনি ট্রাক

পড়ুয়াদের ধাক্কা মারার পরেও ট্রাকটি থামেনি। দুর্ঘটনাস্থল ছেড়ে এগিয়ে যায় সেটি। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত ছয়জনের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়ে পৌঁছয় ইয়েওয়ালেওয়াড়ি থানার পুলিশ। কীভাবে ট্রাকটি নিয়ন্ত্রণ হারাল, চালকে মদ্যপ অবস্থায় ছিলেন কিনা বা দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।সিসিটিভি ফুটেজটিও তদন্তের কাজে বারবার খতিয়ে দেখা হচ্ছে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now