রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ISL Broadcast 2026: মোবাইল না, টিভিতেও দেখাবে ISL, কোথায়? জানুন বিস্তারিত

isl broadcast 2026
---Advertisement---

আইএসএল সম্প্রচার নিয়ে যাবতীয় অনিশ্চয়তার অবসান। ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর—এবার ফ্যানকোডের পাশাপাশি টেলিভিশনের পর্দায় সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ইন্ডিয়ান সুপার লিগ (ISL Broadcast 2026)। বুধবারই এ নিয়ে সরকারি ঘোষণা হওয়ার কথা। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নতুন মরসুমের সব ম্যাচ সোনির বিভিন্ন স্পোর্টস চ্যানেলে সম্প্রচারিত হবে।

গত বছর এফএসডিএল ও এআইএফএফ-এর দীর্ঘ ১৫ বছরের চুক্তি শেষ হওয়ার পর থেকেই আইএসএলের সম্প্রচার স্বত্ব নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। পরে ফ্যানকোড ৮.৬২ কোটি টাকায় টিভি ও ডিজিটাল—দু’ধরনের স্বত্ব পেলেও তারা মূলত ডিজিটাল প্ল্যাটফর্ম। ফলে টেলিভিশনে ম্যাচ দেখানো নিয়ে প্রশ্ন তৈরি হয়। আইএসএল ক্লাবগুলিও চাইছিল, এত বড় টুর্নামেন্ট শুধুমাত্র ডিজিটালে সীমাবদ্ধ না রেখে টিভিতেও সম্প্রচার হোক। সেই চাপের জেরেই শেষ পর্যন্ত ফ্যানকোড ও সোনি স্পোর্টসের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে সোনি টিভি সম্প্রচারের দায়িত্ব নেবে।

ত্রাতা সেই মুখ্যমন্ত্রী, বড় সমস্যা থেকে বাঁচল ইস্টবেঙ্গল

শোনা যাচ্ছে, আপাতত হিন্দি ও ইংরেজি ধারাভাষ্যে ম্যাচ দেখা যাবে। ভবিষ্যতে সোনি আট চ্যানেলে বাংলা ধারাভাষ্যেরও সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচে। মোবাইলে ফ্যানকোড অ্যাপেও লাইভ স্ট্রিমিং থাকবে।

এবারের আইএসএলের প্রোডাকশন করবে কলকাতার সংস্থা ক্যালাইডোস্কোপ, যাদের বড় স্পোর্টস ইভেন্ট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হবে মরসুম। ফলে টিভি ও মোবাইল—দুই মাধ্যমেই জমজমাট ফুটবল যুদ্ধ উপভোগ করতে প্রস্তুত ফুটবলপ্রেমীরা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment