রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Lpg Crisis : এখনও উদ্বেগজনক, তবে LPG অনলাইন বুকিংয়ের উন্নতি হচ্ছে’ জানাল কেন্দ্র

Lpg Crisis
---Advertisement---

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বহু দেশই জ্বালানি সংকটের সম্মুখীন হচ্ছে। ভারতেও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের ক্ষেত্রেও বিঘ্নিত হচ্ছে। বুধবার আন্তঃমন্ত্রণালয়ের এক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন , এলপিজি সমস্যাটি “উদ্বেগজনক”। তিনি আরও জানান যে, “অনলাইন বুকিং-এর ক্ষেত্রে উন্নতি হয়েছে। তবে এটাও সত্যি যে ডিস্ট্রিবিউটরদের কাছে লম্বা লাইন দেখা যাচ্ছে।”

এই পরিস্থিতিতে দেশের শহরাঞ্চলগুলিতে পাইপলাইনে গ্যাস সরবরাহের (Lpg Crisis) পরিধি বৃদ্ধি করতে তৎপর কেন্দ্র। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, পিএনজি স‌ংযোগ বাড়ানোর জন্য শহরাঞ্চলে পাইপলাইন গ্যাস সরবরাহকারী স‌ংস্থাগুলিকে (সিজিডি) নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, এলপিজি সিলিন্ডারের মজুতকারি ও কালোবাজারি বন্ধের জন্য রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপের নিতে বলেছে কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের এক কর্তা বলেন, তেল বিপণনকারী সংস্থাগুলো (ওএমসি) বিভিন্ন রাজ্যে সারপ্রাইজ ভিটিজ চালাচ্ছে।

বাণিজ্যিক এলপিজির সরবরাহ আরও উন্নতর জন্য পদক্ষেপ সম্পর্কে শর্মা বলেন, “ভারত সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অতিরিক্ত ১০% বাণিজ্যিক এলপিজি বরাদ্দের প্রস্তাব দিয়েছে।”

ইতিমধ্যেই এলপিজি বোঝাই ট্যাঙ্কার ‘শিবালিক’ এবং ‘নন্দাদেবী’র পরে এ বার হরমুজ় প্রণালী (Lpg Crisis) পেরিয়ে গুজরাতে এল অশোধিত তেলবাহী ভারতীয় জাহাজ ‘জগ লাডকী’। প্রায় ৮০৮৮৬ মেট্রিক টন অশোধিত তেল নিয়ে জাহাজটি মুন্দ্রা বন্দরে পৌঁছেছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। সব মিলিয়ে গ্রাহকদের সমস্যার সমাধান খুব শীগ্রই হয়ে যাবে বলে আশা করছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Lpg Crisis : এখনও উদ্বেগজনক, তবে LPG অনলাইন বুকিংয়ের উন্নতি হচ্ছে’ জানাল কেন্দ্র”

Leave a Comment